Murshidabad

Murshidabad : মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা! ২ পড়ুয়া-সহ মৃত্যু ৩ জনের

Bengal Liberty : শুক্রবার সকালে মুর্শিদাবাদের বহরমপুরের কর্ণসুবর্ণ রেলগেটে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা (Murshidabad)। একটি স্কুলগাড়ি এবং এক সাইকেল আরোহীকে ধাক্কা দেয় দ্রুতগতির নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন। প্রবল ধাক্কায় দুমড়েমুচড়ে যায় স্কুলগাড়িটি। তার ভিতরে আটকে পড়ে একাধিক খুদে পড়ুয়া। স্থানীয় বাসিন্দা, পুলিশ ও রেলকর্মীদের যৌথ প্রচেষ্টায় উদ্ধারকাজ শুরু হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, ২ জন পড়ুয়া-সহ মোট ৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। দুর্ঘটনার কারণ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। ঘটনাস্থলে ইতিমধ্যেই উপস্থিত হয়েছে রেলের সিনিয়র আধিকারিকদের দল (Murshidabad)।

Murshidabad
Murshidabad

ঘটনার বৃত্তান্ত (Murshidabad)

দুর্ঘটনাটি ঘটে বহরমপুর থানার অন্তর্গত কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝের ২৪এ/২ নম্বর রেলগেটে। শুক্রবার সকাল প্রায় ৭টা নাগাদ একটি ট্রেন যাওয়ার জন্য রেলগেট বন্ধ করা হয়েছিল। ট্রেনটি চলে যাওয়ার পর গেট খুলে দেওয়া হয়। তারপরই অপেক্ষা করতে থাকা যানবাহন রেললাইন পার হতে শুরু করে। ঠিক সেই সময় দ্রুতগতিতে নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন এসে স্কুলগাড়ি ও এক সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। গাড়ির ভিতরে আটকে পড়ে অন্তত ৮ জন খুদে পড়ুয়া। স্থানীয় বাসিন্দারাই প্রথম উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিশ ও রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত হাসপাতালে পাঠান।হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন। তাঁদের মধ্যে ২ জনই পড়ুয়া। আহতদের চিকিৎসা চলছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

Advertisement
Advertisement

গেট খোলা থাকতেই ট্রেন এল কীভাবে? উঠছে প্রশ্ন (Murshidabad)

দুর্ঘটনার পর থেকেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের দাবি, প্রথম ট্রেনটি চলে যাওয়ার পর নিয়ম মেনেই রেলগেট খুলে দেওয়া হয়েছিল। সেই সময়ই স্কুলগাড়ি-সহ একাধিক যানবাহন রেললাইন পার হতে শুরু করে। কিন্তু তার মধ্যেই কীভাবে আরেকটি ট্রেন ওই লাইনে চলে এল? গেটম্যানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। রেলগেট খোলার আগে প্রয়োজনীয় নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে সিগন্যালিং ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল কি না, তাও তদন্ত করে দেখছেন রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই হাওড়া থেকে চারজন সিনিয়র রেল আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/16/koel-mallick-joining-bjp-west-bengal/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury