Bengal Liberty: তিব্বত সীমান্ত থেকে আচমকা নেমে আসা প্রবল জলের স্রোতে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল। বুধবার সকালে নেপালের রাসুয়া জেলার ভোতে কোশি নদীতে আচমকাই জলস্তর বেড়ে যাওয়ায় তিমুরে, স্যাফ্রুবেশি-সহ বিস্তীর্ণ এলাকা কার্যত জলের তলায় চলে যায় (Nepal Flood)।

একাধিক বাড়ি, বাজার, সেতু এবং জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি জলস্তর বাড়ছে বিহার এবং উত্তরপ্রদেশে। বিহার নেপাল সীমান্তে থাকা গ্রামগুলিতে হাই এলার্ট জারি করা হয়েছে। নদীতীরবর্তী গ্রাম গুলির মধ্যে জরুরী কালীন নির্দেশিকা জারি করা হয়েছে (Nepal Flood)। ক্যালভার্ট , ব্রিজ গুলি আপাতত বিশেষ নজরদারিতে।

অন্তত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও আরও অনেকে নিখোঁজ। এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (Nepal Flood)। পাশাপাশি NDRF ও SDRF-কে হাই অ্যালার্টে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রাসুয়া ও নুয়াকোট-সহ ছ’টি জেলা বিপর্যস্ত। মূলত বর্ষায় অতিরিক্ত বৃষ্টিপাত এবং নদীর জলস্তর বেড়ে যাওয়াকেই এই বিপর্যয়ের জন্য দায়ী করা হচ্ছে।
আরও খবর
আরো পড়ুন:-
https://bengalliberty.com/2026/08/26/nawsad-siddique-2/


