Ranjit Singh
Ranjit Singh

Ranjit Singh: হাওড়ায় বড়সড় সাফল্য: দেড় কোটি টাকাসহ গ্রেফতার কুখ্যাত হোটেল মালিক রঞ্জিত সিং

Bengal Liberty: হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকায় দাপিয়ে বেড়ানো কুখ্যাত হোটেল মালিক রঞ্জিত সিংকে গ্রেপ্তার করল লালবাজারের গোয়েন্দা বিভাগ (ডিডি)। ডোমজুড় স্টেডিয়াম সংলগ্ন সলপ বেলিহিল এলাকার বাসিন্দা রঞ্জিত সিংয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ প্রায় দেড় কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ।

Advertisement
Advertisement

অভিযোগের দীর্ঘ তালিকা (Ranjit Singh)

স্থানীয় সূত্রের অভিযোগ, এলাকায় রীতিমতো ত্রাসের নাম রঞ্জিত সিং। দীর্ঘদিন ধরে জোরপূর্বক জমি দখল, তোলাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। চ্যাটার্জিহাট থানাতেও তাঁর নামে একাধিক গুরুতর মামলা রয়েছে। স্থানীয় মহলের খবর, রাজ্যের মন্ত্রী অরূপ রায় এবং বাবুন বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মানস রায়ের সঙ্গে রঞ্জিতের গভীর যোগাযোগ রয়েছে। এই রাজনৈতিক প্রভাবের দাপট দেখিয়েই এলাকায় রঞ্জিত নিজের অপরাধের সাম্রাজ্য বিস্তার করেছিলেন বলে অভিযোগ।

Advertisement
Advertisement

পুলিশের সাঁড়াশি অভিযান (Ranjit Singh)

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে রঞ্জিত সিংয়ের বাড়িতে হানা দেয় লালবাজারের একটি বিশেষ দল। বাড়ি ঘেরাও করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বান্ডিল বান্ডিল নোট, যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। এরপরই রঞ্জিতকে গ্রেপ্তার করা হয়। পুলিশি তদন্তে জানা গেছে, রঞ্জিতের তিন ভাইও এই অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত।

বর্তমানে ধৃত রঞ্জিত সিং লালবাজারের গোয়েন্দাদের হেফাজতে রয়েছেন। পুলিশের দাবি, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই বিপুল পরিমাণ অবৈধ টাকার উৎস এবং এর পেছনে থাকা অন্য কোনো প্রভাবশালী চক্রের হদিশ পাওয়ার চেষ্টা চলছে। রঞ্জিতের গ্রেপ্তারের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুনঃ কার্যকর ভারত-ব্রিটেন ঐতিহাসিক বাণিজ্য চুক্তি, সস্তা হচ্ছে স্কচ-গাড়ি-চকোলেট

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury