Bengal Liberty : মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সংঘাতের আবহের মধ্যেই রহস্যজনকভাবে প্রয়াত হলেন আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে রুশ বিদেশ মন্ত্রক। কিন্তু মৃত্যুর ঘটনাকে ঘিরে ক্রমশ উঠছে নানা প্রশ্ন।
দারচিয়েভের আকস্মিক মৃত্যুতে শোকপ্রকাশ করেছে রাশিয়ার বিদেশ মন্ত্রক। বিবৃতিতে বলা হয়েছে, “আমরা দারচিয়েভের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর ও আন্তরিক সমবেদনা জানাচ্ছি।” বিবৃতিতে তাঁকে একজন ‘অসাধারণ পেশাদার’ হিসেবে বর্ণনা করা হয়েছে। রুশ বিদেশনীতির অন্যতম কঠিন একটি ক্ষেত্রে দীর্ঘ বছর ধরে দায়িত্ব সামলেছেন দারচিয়েভ।
আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের বিষয়গুলি অত্যন্ত দক্ষতা ও কৌশলের সঙ্গে সামলাতেন তিনি। তাঁকে ২০২৫ সালের মার্চ মাসে ওয়াশিংটনে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমেরিকায় অবস্থিত রুশ দূতাবাসের তথ্য অনুযায়ী, রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের আগে দারচিয়েভ রাশিয়ার বিদেশ মন্ত্রকে বিভিন্ন পদে কর্মরত ছিলেন।
আরও খবর
এর পাশাপাশি, প্রায় এক বছর আগে ৬৪ বছর বয়সে আর এক রুশ কূটনীতিক ভিতালি চুরকিনের আকস্মিক মৃত্যু হয়েছিল। রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত ছিলেন তিনি।
২০১৭ সালে চুরকিনের ৬৫তম জন্মদিনের ঠিক একদিন আগে হৃদ্যন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় তাঁর। আবারও সেই মার্কিন মুলুকেই আর এক রুশ রাষ্ট্রদূতের মৃত্যুকে ঘিরে জটিল হচ্ছে রহস্য। স্বাভাবিক মৃত্যু, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্য? সব মিলিয়ে আমেরিকা ও রাশিয়া না চাইতেও বিভিন্ন ঘটনায় জড়িয়ে পড়ছে। এর জেরে কি দুই দেশের মধ্যে তিক্ততা আরও বাড়বে? সেই দিকেই নজর আন্তর্জাতিক মহলের।


