Nepal Flood
Nepal Flood

Nepal Flood : নেপালে হড়পা বানে উদ্বেগে বাংলা, নিখোঁজদের খোঁজে তৎপর ভবানিভবন

Bengal Liberty : নেপালের পাহাড়ি এলাকায় ভয়াবহ হড়পা বান ও প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে উদ্বেগ (Nepal Flood)। আচমকা নেমে আসা জলের তোড়ে বিপর্যস্ত একাধিক এলাকা। ভেঙে গিয়েছে সেতু, ক্ষতিগ্রস্ত হয়েছে বসতি ও যোগাযোগ ব্যবস্থা। এই দুর্যোগের মধ্যে আটকে পড়েছেন পশ্চিমবঙ্গ থেকে নেপালে যাওয়া বহু পর্যটক, তীর্থযাত্রী ও ব্যবসায়ী। তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় উৎকণ্ঠায় পরিজনেরা। পরিস্থিতির গুরুত্ব বুঝে রাজ্যের বাসিন্দাদের দ্রুত খোঁজ পেতে এবং প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিতে ভবানীভবনে বিশেষ কন্ট্রোল রুম চালু করল পশ্চিমবঙ্গ সরকার (Nepal Flood)।

Nepal Flood
Nepal Flood

নিখোঁজদের তালিকায় কলকাতার ৩২ জনের দল (Nepal Flood)

নেপালের সরকারি সূত্রের খবর অনুযায়ী, ভয়াবহ হড়পা বানের পর পশ্চিমবঙ্গ থেকে যাওয়া বেশ কয়েকজনের কোনও খোঁজ মিলছে না। তাঁদের মধ্যে কলকাতা থেকে কৈলাস-মানস সরোবর যাত্রায় যাওয়া ৩২ জনের একটি দল রয়েছে। এই দলে ছিলেন ৩০ জন পর্যটক এবং দু’জন ট্যুর ম্যানেজার। গত ২১ অগস্ট কলকাতা থেকে রওনা হয়ে ২২ অগস্ট তাঁরা নেপালে পৌঁছেছিলেন। কিন্তু বুধবার সকাল সাড়ে ৮টার পর থেকে তাঁদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

নেপালের এই প্রাকৃতিক বিপর্যয়ে এখনও পর্যন্ত প্রায় ১০০ জনের মৃত্যুর খবর মিলেছে। ১৩৩ জন ভারতীয়-সহ ৭৫০ জনেরও বেশি মানুষ নিখোঁজ বলে জানা যাচ্ছে। পাহাড়ি এলাকায় ধস, প্রবল জলোচ্ছ্বাস এবং যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ায় উদ্ধারকাজেও তৈরি হয়েছে বড় বাধা। একাধিক সেতু ভেসে যাওয়ার পাশাপাশি বেশ কয়েকটি শহর ও গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। জলবিদ্যুৎ প্রকল্পগুলিও বিপর্যয়ের মুখে পড়েছে।

Advertisement
Advertisement

মুখ্যমন্ত্রীর এক্স পোস্টে উদ্বেগ (Nepal Flood)

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্স পোস্টে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “নেপালের আকস্মিক ভয়াবহ হড়পাবানে প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। যাঁরা তাঁদের আত্মীয়, বন্ধু বা প্রিয়জনদের হারিয়েছেন, সেই সকল শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি আমার আন্তরিক সমবেদনা জানাই।” নিখোঁজ ভারতীয় পর্যটক ও তীর্থযাত্রীদের প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য, “১০০-রও বেশি ভারতীয় পর্যটক তথা কৈলাস মানসরোবর যাত্রায় যাওয়া তীর্থযাত্রীদের নিখোঁজ হওয়ার খবরে আমরা অত্যন্ত উদ্বিগ্ন।” পশ্চিমবঙ্গ থেকে যাওয়া পর্যটক, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও কর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি জানিয়েছেন, রাজ্য সরকার তাঁদের সাহায্যে নিরলসভাবে কাজ করছে।


মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিমবঙ্গ পুলিশের সদর দফতর থেকেও পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাস এবং নেপাল প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। রাজ্য থেকে ঠিক কতজন বাসিন্দা দুর্যোগে আটকে পড়েছেন বা নিখোঁজ, সেই তথ্যও যাচাই করা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

Advertisement
Advertisement

ভবানীভবনে কন্ট্রোল রুম, দেওয়া হল একাধিক হেল্পলাইন (Nepal Flood)

নিখোঁজ বা আটকে পড়া পর্যটকদের পরিবার যাতে সরাসরি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারে, তার জন্য ভবানীভবনে বিশেষ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। সেখানে যোগাযোগের জন্য দেওয়া হয়েছে ০৩৩-২৪৭৯৩৩১১ এবং +৯১-৯১৪৭৮৯০১৮১ নম্বর।পাশাপাশি কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা যাবে +৯৭৭৯৮৫১৩১৬৮০৭ এবং +৯৭৭৯৭০৯১০৭৫০০ নম্বরে। ফোনের পাশাপাশি হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করা যাবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/27/nepal-flood-5/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury