Bengal Liberty Desk, ২০ ফেব্রুয়ারি: চলতি টি২০ বিশ্বকাপ খুবই রোমাঞ্চকর আকার ধারণ করেছে। ছোট দলগুলি বড় দলদের বিরুদ্ধে একের পর এক চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়েছে (Australia Out of T20 World Cup)। তারই মধ্যে বিশ্বকাপের সবচেয়ে বড়ো অঘটনটি ঘটল—ক্রিকেট বিশ্বের জায়ান্ট অস্ট্রেলিয়া খুব সহজেই ছিটকে গেল টি২০ বিশ্বকাপ থেকে (Australia Out of T20 World Cup)।
বলা হচ্ছিল, গ্রুপ–B থেকে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াই পরের রাউন্ডে কোয়ালিফাই করবে। কিন্তু হলো পুরো উল্টো। সবাইকে তাক লাগিয়ে জিম্বাবোয়ে গ্রুপ–B-তে শীর্ষস্থান দখল করল। এমনকি আয়ারল্যান্ডের থেকেও নিচে দাঁড়িয়ে আছে অসিরা। কিন্তু এর পেছনে কারণ কী? কেন এইভাবে ছিটকে গেল মিচেল মার্শের ছেলেরা? আসুন খুঁটিয়ে দেখা যাক।

খারাপ পারফরম্যান্সের কারণ (Australia Out of T20 World Cup)!
ক্রিকেট মহলের দাবি, অস্ট্রেলিয়া টি২০ ক্রিকেটকে কখনোই সেইভাবে গুরুত্ব দেয়নি। তাদের বেশি ফোকাস থাকে ৫০ ওভারের ক্রিকেট ও টেস্ট ক্রিকেটে। এই দুটি ফরম্যাটকেই বেশি সময় দেয় অস্ট্রেলিয়ার দল ও বোর্ড (Australia Out of T20 World Cup)।
আরও খবর
ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক টি২০ সিরিজ চলাকালীন দলের পেস বোলার জশ হ্যাজলউডকে অ্যাশেজের প্রস্তুতির জন্য টি২০ সিরিজ থেকে অব্যাহতি দেওয়া হয়।
কার ওপর অভিমান পার্থর? | Bengal Liberty | TMC West Bengal | SSC Scam#electionnews #parthachatterjee #sscscam #sscnews #westbengalnews #bengalliberty@itspcofficial @MamataOfficial @AITCofficial @SuvenduWB @BJP4India @BJP4India @bengalliberty @abhishekaitc pic.twitter.com/ztogA32Whq
— Bengal Liberty (@bengalliberty1) February 20, 2026
নানা তারকা খেলোয়াড় না থাকায় সমস্যায় পড়েছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের চোটও প্রভাব ফেলেছে। শ্রীলঙ্কার কন্ডিশনকে গুরুত্ব না দেওয়াও বড় কারণ। যেখানে জিম্বাবোয়ে ও ওমান অন্তত দুজন স্পিনার দলে রেখেছিল, সেখানে শুধু অ্যাডাম জাম্পার উপর ভরসা করা কাজ দেয়নি (Australia Out of T20 World Cup)।
শেষ মুহূর্তে দলের তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথকে দলে নিলেও তাতে কোনো বিশেষ লাভ হয়নি। ২০২৪ সালের টি২০ বিশ্বকাপে সুপার ৮ পর্যন্ত পৌঁছেছিল অসি বাহিনী, কিন্তু সেখানে আফগানিস্তানের বিরুদ্ধে লজ্জার হারেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার টি২০ অভিযান (Australia Out of T20 World Cup)।
বিশেষ পরিসংখ্যান (Australia Out of T20 World Cup)
এর আগে ২০০৯ সালের টি২০ বিশ্বকাপে অসিরা গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিয়েছিল। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হার, তারপর ওয়েস্ট ইন্ডিজ বাহিনী হারিয়ে দেয় অস্ট্রেলিয়াকে।
Sri Lanka T20 World Cup 2026 setback: টি-২০ বিশ্বকাপে বড় ধাক্কা শ্রীলঙ্কার, ছিটকে গেলেন দলের সেরা পেসার মাথিশা পাথিরানা — চিন্তায় লঙ্কা শিবির ও কেকেআর
Suryakumar Yadav captain reaction: টানা তিন শূন্য, তবু আস্থা অটুট—অভিষেকের পাশে সূর্য

আরও একটি পরিসংখ্যান বলছে—যখনই কোনও আইসিসি প্রতিযোগিতায় জিম্বাবোয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, তখন সেই প্রতিযোগিতায় ভারত ট্রফি জিতেছে। ১৯৮৩ সালের ৬০ ওভারের বিশ্বকাপে কপিলের ছেলেরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল। আবার ২০০৭ সালের প্রথম টি২০ বিশ্বকাপেও জিম্বাবোয়ে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল। তখনো মহেন্দ্র সিংহও ধোনির নেতৃত্বে ভারত প্রথম বারের জন্য টি২০ বিশ্বকাপ ঘরে তোলে।
এবারেও কি সেই পরিসংখ্যান মিলবে? নাকি গটবে অন্য কিছু? সেই দিকেই চোখ থাকবে কোটি কোটি ক্রিকেটপ্রেমীর।


