Nepal
Nepal

Nepal : নেপালের উদ্দেশ্যে রওনা দিল পঞ্চম ভারতীয় বিমান

Bengal Liberty : নেপালে ভয়াবহ হড়পা বান ও ধসের পর সাত দিন কেটে গেলেও এখনও কাটেনি বিপর্যয়ের ছায়া (Nepal)। একদিকে চলছে নিখোঁজদের সন্ধান, অন্যদিকে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারের মরিয়া চেষ্টা। এই পরিস্থিতিতে ফের নেপালের পাশে দাঁড়াল ভারত। বুধবার সকালে ভারতীয় বায়ুসেনার পঞ্চম বিমান নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছে। বিমানে রয়েছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ১১ সদস্যের উদ্ধারকারী দল, ৫.৫ টন জরুরি জীবনদায়ী ওষুধ এবং উদ্ধারকাজে প্রয়োজনীয় বিশেষ সরঞ্জাম (Nepal)।

Nepal
Nepal

উদ্ধারকাজে গতি আনতেই বিশেষ দল ও সরঞ্জাম (Nepal)

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বুধবার সকালে পঞ্চম ভারতীয় বিমান নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও সমাজমাধ্যমে এই খবর জানিয়েছেন। দুর্গম এলাকায় পৌঁছে নিখোঁজদের সন্ধান, ধ্বংসস্তূপ সরানো এবং আটকে থাকা মানুষজনকে উদ্ধারে সাহায্য করবে ভারতের পাঠানো বিশেষ দল। বিপর্যয়ের জেরে নেপালের বেশ কিছু এলাকায় এখনও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত। ফলে আধুনিক সরঞ্জাম নিয়ে প্রশিক্ষিত উদ্ধারকারী দলের উপস্থিতি উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

এর আগেই ভারত একাধিক দফায় নেপালে ত্রাণ ও উদ্ধারসামগ্রী পাঠিয়েছে। সেই ত্রাণ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে রসূয়ার গ্রাউন্ড জিরো ক্যাম্পে। ভারতীয় বায়ুসেনার তরফে নেপাল সেনার হাতে তুলে দেওয়া হয়েছে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী। এবার তার সঙ্গে পাঠানো হল বিপুল পরিমাণ জরুরি ওষুধ ও বিশেষ সরঞ্জাম। ইন্দো-নেপাল সীমান্তে উদ্ধারকাজে সহযোগিতার জন্য সশস্ত্র সীমা বল বা এসএসবির ভূমিকারও প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইন্দো-নেপাল ও ইন্দো-ভুটান সীমান্তের নিরাপত্তার দায়িত্বে রয়েছে এসএসবি। বিপর্যয়ের পর সীমান্ত এলাকায় উদ্ধার ও সহযোগিতামূলক কর্মকাণ্ডেও বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Advertisement
Advertisement

এখনও নিখোঁজ চার হাজারের বেশি মানুষ (Nepal)

গত ২৬ অগস্ট নেপালের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা ও ধসের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রাস্তা, বাড়িঘর-সহ পরিকাঠামোর বিস্তীর্ণ অংশ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছে। মঙ্গলবার পর্যন্ত ১,০০৩ জনের দেহ উদ্ধারের খবর পাওয়া গিয়েছিল। পরবর্তী হিসাবে মৃতের সংখ্যা বেড়ে ১,০৯৩ হয়েছে বলে জানা গিয়েছে। এখনও চার হাজারেরও বেশি মানুষের কোনও সন্ধান নেই। ফলে নিখোঁজদের পরিবারগুলির উদ্বেগ ক্রমেই বাড়ছে। আরও কোনও ভারতীয়কে উদ্ধার করা হয়েছে কি না, সেই তথ্যও এখনও স্পষ্ট নয়।

Advertisement
Advertisement

নিখোঁজ ভারতীয়দের বিষয়ে ইতিমধ্যেই বিস্তারিত নির্দেশিকা দিয়েছে ভারতীয় দূতাবাস। বিপর্যয়ে মৃত কোনও ব্যক্তি ভারতীয় হলে কীভাবে তাঁর পরিচয় নিশ্চিত করতে হবে, স্বজন হিসেবে কী কী নথি ও প্রমাণ দিতে হবে এবং শনাক্তকরণের পর কীভাবে দেহ দেশে ফিরিয়ে আনা যাবে-সেই প্রক্রিয়াও জানানো হয়েছে।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/09/02/sreelekha-mitra-3/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury