Suvendu Adhikari on India
Suvendu Adhikari on India

Suvendu Adhikari on India: ভারতের জয়ে উচ্ছসিত শুভেন্দু অধিকারী

Bengal Liberty:

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari on India) মহাশিবরাত্রি উপলক্ষে ভারতীয় ক্রিকেট দলের জোড়া জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

Suvendu Adhikari on India
Suvendu Adhikari on India

 

শুভেন্দুর X পোস্ট(Suvendu Adhikari on India)

নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে তিনি লেখেন, ‘টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল পাকিস্তানকে পরাজিত করে দাপুটে জয় তুলে নিয়েছে। একই দিনে মহিলাদের এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টেও ভারতীয় মহিলা দল পাকিস্তানকে হারিয়েছে।’

দেশবাসীর গর্বের প্রসঙ্গ উত্থাপন করে পোস্টে তিনি লিখছেন, “টিম অত্যন্ত শ্রেষ্ঠ। টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে সম্পূর্ণভাবে পরাস্ত করেছে। আর, এটাই দিনের একমাত্র জয় নয়। এর আগে ভারতীয় মহিলা দলও উইমেন্স এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে পাকিস্তানকে পরাজিত করেছে। মহাশিবরাত্রির পুণ্য তিথিতে দ্বিগুণ উদযাপন। হর হর মহাদেব।”

ভারতীয় ক্রিকেটে আজকের দিনটা স্বর্ণাক্ষরে লেখা থেকে গেল। এই আবহে গোটা দেশবাসী উন্মাদনায় মত্ত। পিছিয়ে নেই দেশের নেতারা। তাঁরাও এই দিনটাকে নিজের মতো করে উদযাপন করে চলেছেন। যার অন্যাতম নিদর্শন শুভেন্দু অধিকারীর X পোস্ট।

Suvendu Adhikari on India
Suvendu Adhikari on India

উল্লেখ্য, ICC Men’s T20 World Cup-এ ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে ব্যাপক উত্তেজনা ছিল। একইসঙ্গে মহিলাদের এশিয়া কাপ রাইজিং স্টারস প্রতিযোগিতায় দুই দেশের লড়াইও সমানভাবে নজর কেড়েছে।

আরও পড়ুন:

India vs Pakistan in T20 World Cup: ৮-১! কলম্বোয় ঈশানের তাণ্ডব ও সূর্যের মগজাস্ত্র, টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের ‘নীল’ হল পাকিস্তান

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury