West Bengal Weather Today
West Bengal Weather Today

Ajker Weather: অকাল বর্ষণে ভিজছে বাংলা! কলকাতায় রাতভর বৃষ্টি, ৬ ডিগ্রি নামল তাপমাত্রা

Bengal Liberty Desk, ২১ মার্চ, কলকাতা: বসন্তের বিদায়বেলায় রাজ‍্যজুড়ে অকাল বৃষ্টির দাপট অব‍্যাহত। রাতভর বৃষ্টি হল কলকাতায়। শনিবারের সকালেও আকাশের মুখ ভার। আকাশে রোদের দেখা নেই। উল্টে ঝিরঝির বৃষ্টি হয়েই চলেছে। আরও কিছু দিন এমন আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে। সঙ্গে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রও উত্তাল থাকবে। হাওয়া অফিস সূত্রে খবর, আজ, শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Ajker Weather 21 March)।

কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া (Ajker Weather 21 March)-

Ajker Weather
Ajker Weather

ঝড়বৃষ্টির কারণে এক ধাক্কায় কলকাতার পারদ নেমে গিয়েছে ছ’ডিগ্রি। গতকাল, শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। আজ, শনিবার সকালে তা হয়েছে ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়েও যা ৪.৪ ডিগ্রি কম। হাওয়া অফিস জানিয়েছে, দু’দিন পারদ নামার পর ফের ৩ থেকে ৫ ডিগ্রি বাড়বে তাপমাত্রা।

আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলি— বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টির জেরে গরমের দাপট কিছুটা কমবে।

ঘূর্ণাবর্তের জেরে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। বলা হয়েছে, ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল থাকবে।

আরও পড়ুন (Ajker Weather 21 March)-

Ajker Weather: বসন্তের বিদায়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! আজই ভিজবে কলকাতা, ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়

Weather update : মেঘ-রোদে লুকোচুরি, বৃষ্টির ছুটি! লক্ষ্মীবারে বাংলাজুড়ে ভ্যাপসা গরমের দাপট

উত্তরবঙ্গের আবহাওয়া (Ajker Weather 21 March)-

উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গের তুলনায় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মালদহ ও দুই দিনাজপুরেও হালকা বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।

হাওয়া অফিসের মতে, আগামীকাল, রবিবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। সোমবার থেকে আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে এবং সপ্তাহের মাঝামাঝি থেকে পুনরায় তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury