Weather Alert
Weather Alert

Kolkata Weather Alert: রাতেই ঝড়-বৃষ্টিতে অচল কলকাতা! ৭০-৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, ৬ জেলায় জারি লাল সতর্কতা!

Bengal Liberty Desk, ২৮ মার্চ, কলকাতা: চৈত্র মাসের শেষবেলায় ভয়ঙ্কর রূপ ধারণ করল আবহাওয়া। কথা মতোই ধেয়ে এল মরসুমের শক্তিশালী কালবৈশাখী। শুক্রবার রাতে হঠাৎই আকাশের মুখ ভার। রাত বাড়তেই মহানগরের বিস্তীর্ণ অংশে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ ঝমঝমিয়ে বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা ও কলকাতায় বৃষ্টির দাপট আগামী কয়েক ঘণ্টা বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই বৃষ্টির জেরে গত কয়েকদিনের ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলেছে। এক ধাক্কায় পারদ নামল বেশ কয়েক ডিগ্রি (Kolkata Weather Alert)।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত এবং বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে, যা এই শক্তিশালী কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি করেছে।

শহরের আবহাওয়ার হালচাল (Kolkata Weather Alert)-

Kolkata Weather Alert
Kolkata Weather Alert

দুর্যোগের কারণে অনেক জায়গায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন। শুক্রবার রাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে বেহালা, গড়িয়া, বরানগর, যাদবপুর, কালিকাপুর, কালিন্দিতে। ডানকুনি, শ্যামনগরে ঝড়বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত। কলকাতা বিমানবন্দর থেকে সল্টলেক, রাজারহাট, নিউটাউন এবং মধ্য কলকাতার একাংশেও মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে।

সতর্কবার্তা ও ঝড়ের তীব্রতা (Kolkata Weather Alert)-

আবহাওয়া দফতরের শুক্রবার রাত সাড়ে ১১টার বিশেষ বুলেটিনে অনুযায়ী জানা যায়, আগামী কয়েক ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

লাল সতর্কতা জারি করা হয় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। কলকাতা ও দুই ২৪ পরগনায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার হতে পারে বলে জানায় হাওয়া অফিস। বাকি তিন জেলা অর্থাৎ হাওড়া, হুগলি ও পূর্ব মেদিনীপুরে ঝড়ের বেগ ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্কতা জারি করা হয়।

জেলাগুলিতে মুষলধারে বৃষ্টির পাশাপাশি অনবরত বজ্রপাতের সতর্কতা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির জেরে লাল সতর্কতা জারি রয়েছে।

আরও পড়ুন-

Weather Update: রাজ্যজুড়ে বইবে দমকা হাওয়া, চলবে ব্যাপক ঝড়-বৃষ্টি আজ থেকে ! পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়া দফতর

বিমানবন্দরের বর্তমান পরিস্থিতি (Kolkata Weather Alert)-

Kolkata Weather Alert
Kolkata Weather Alert

বিমানবন্দরের রানওয়ে এবং সংলগ্ন এলাকা কালো মেঘে ঢেকে গিয়েছে। প্রবল বৃষ্টির কারণে রানওয়েতে দৃশ্যমানতা (Visibility) অনেকটাই কমে গিয়েছে। এর ফলে বেশ কিছু বিমানের ওঠানামা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া-সহ একাধিক বিমান সংস্থা যাত্রীদের সতর্ক করেছে। অনেক বিমানকে রানওয়েতে নামতে না দিয়ে মাঝ আকাশেই চক্কর কাটতে হচ্ছে অথবা অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury