Police Recruitment: পরীক্ষা হলেও ফলাফল নেই! পুলিশে নিয়োগের দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা

Bengal Liberty:

পুলিশে নিয়োগের পরীক্ষা শেষ হয়েছে, পেরিয়ে গিয়েছে বছরের পর বছর। কিন্তু এখনও প্রকাশিত হয়নি ফলাফল। নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করে চাকরির সুযোগ নিশ্চিত করার দাবিতে এবার রাজপথে নামলেন একাধিক পরীক্ষার চাকরিপ্রার্থীরা। সোমবার শিয়ালদহে জমায়েত করে ধর্মতলার উদ্দেশে মিছিল শুরু করেন তাঁরা। তাঁদের অভিযোগ, পরীক্ষা হয়ে গেলেও ফল প্রকাশ এবং পরবর্তী নিয়োগ প্রক্রিয়া এখনও হয়নি।

Advertisement
Advertisement

চাকরিপ্রার্থীদের দাবি (Police Recruitment)

 

চাকরিপ্রার্থীদের দাবি, KP SI 2023, WBP Constable 2024, WB SI 2024 এবং KP Constable 2024—এই নিয়োগ পরীক্ষাগুলির ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশ থেকে পরীক্ষা পর্যন্ত একাধিক ধাপ ইতিমধ্যেই পেরিয়েছে। কোথাও প্রায় তিন বছর অতিক্রান্ত হলেও এখনও ফলাফল প্রকাশিত হয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের। দ্রুত রেজাল্ট প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবিতেই তাঁদের এই আন্দোলন।

এদিন শিয়ালদহে জমায়েতের পর চাকরিপ্রার্থীরা ধর্মতলার দিকে মিছিল করেন। পুলিশ নিয়োগ পরীক্ষার ফল দ্রুত প্রকাশের পাশাপাশি আটকে থাকা নিয়োগ প্রক্রিয়াগুলির দ্রুত নিষ্পত্তির দাবিও জানিয়েছেন তাঁরা।

 

হাইকোর্টে শুনানি (Police Recruitment)

 

এদিকে, নিয়োগ সংক্রান্ত প্রতিবাদ কর্মসূচি নিয়ে আইনি জটিলতাও তৈরি হয়েছে। করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে আরক্ষা ভবন পর্যন্ত মিছিল করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক আবেদনকারী। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে জরুরি ভিত্তিতে বিষয়টি উল্লেখ করা হলে আদালত মামলাটি শুনানির জন্য গ্রহণ করেছে। আজই ৩১ অগস্ট মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

Police Recruitment
Police Recruitment

অন্যদিকে, রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াকে ঘিরেও মামলা চলছে কলকাতা হাইকোর্টে। সম্প্রতি বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ ওই নিয়োগ প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে। প্রায় ১২ হাজার কনস্টেবল নিয়োগের এই প্রক্রিয়ায় ফলাফল ও মেধাতালিকা প্রকাশের পরই একাংশ চাকরিপ্রার্থী অনিয়মের অভিযোগ তোলেন।

 

নিয়োগে আইনী জটিলতা (Police Recruitment)

 

মামলাকারীদের অভিযোগ, নির্দিষ্ট নিয়মের বাইরে গিয়ে আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির শংসাপত্র গ্রহণ করা হয়েছে। এর ফলে প্রকৃত যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন বলেও দাবি করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে আদালতে মামলা হয় এবং পরবর্তীতে ফলাফলের উপর স্থগিতাদেশ দেওয়া হয়।

এই পরিস্থিতিতে রাজ্যে নতুন সরকার এসেছে। ফলে চাকরিপ্রার্থীদের আশা দ্রুত নিয়োগ প্রক্রিয়া এগিয়ে যাবে। কিন্তু নতুন সরকার গত তিনমাসের কার্যকারিতায় নিয়োগ সংক্রান্ত কোনো আলোচনা না হওয়ায় ক্ষোভ বেড়েছে চাকরিপ্রার্থীদের। ফলে আদালতের মামলা ও নিয়োগ প্রক্রিয়ার জটিলতা দ্রুত কাটিয়ে ফল প্রকাশ এবং নিয়োগ সম্পূর্ণ করার দাবিতেই আন্দোলন জোরদার করছেন চাকরিপ্রার্থীরা।

 

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ  চুনকাম হতেই ফের দেওয়াল লিখন, যাদবপুরে থামছে না স্লোগান-যুদ্ধ

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury