Bengal Liberty:
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ৯ জন। এই মর্মান্তিক ঘটনার দায় এড়িয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সরব হল বিরোধী শিবির। এদিন দুপুরে বিধানসভা থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একগুচ্ছ প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আখরুজ্জামান।

দায় এড়াতে সরকারকে প্রশ্ন(Ritabrata Banerjee )
বিরোধী শিবিরের প্রশ্ন, হোটেল এবং দমকল ব্যবস্থায় কোথায় কোথায় ত্রুটি ছিল, তা আগে থেকে কেন চিহ্নিত করা হল না? ক্ষমতায় আসার আগে বিজেপি বারবার দাবি করেছিল, সরকার গঠনের পর দ্রুত রাজ্যের বিভিন্ন ব্যবস্থার ত্রুটি দূর করা হবে। তাহলে এতদিন পরেও কেন এই ধরনের গাফিলতি থেকে গেল, সেই প্রশ্নই তুলেছে বিরোধী শিবির।
আরও খবর
দোষ ঢাকতে তৎপর(Ritabrata Banerjee)
অন্যদিকে আখরুজ্জামান বলেন, “সকাল হলেই রাস্তা পরিষ্কার করতে মন্ত্রীরা বেরিয়ে পড়েন। কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তার সঙ্গে যুক্ত দমকল ব্যবস্থা এবং দমকল দফতরের পরিকাঠামোয় কোথায় কী ধরনের ঘাটতি রয়েছে, তা নিয়ে কি যথেষ্ট নজর দেওয়া হয়েছে?” তাঁর প্রশ্ন, এত বড় অগ্নিকাণ্ডে প্রাণহানি এড়ানো গেল না কেন? পাশাপাশি, প্রতিটি দুর্ঘটনার পর পূর্বতন সরকারকে দায়ী করার প্রবণতারও সমালোচনা করেন তিনি।

অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “নতুন সরকারের একটি বিশেষ অভ্যাস তৈরি হয়েছে—বর্তমানে ঘটে যাওয়া প্রতিটি দুর্ঘটনার দায় পুরনো সরকারের ঘাড়ে চাপিয়ে দেওয়া। পূর্বতন সরকারের উপর ভরসা ছিল না বলেই তো আপনাদের এনেছে।” তাই তাঁর দাবি, দায় চাপানোর রাজনীতি না করে বর্তমান সরকারের উচিত সংবেদনশীল ও দায়িত্বশীলভাবে পরিস্থিতি মোকাবিলা করা এবং কোথায় গাফিলতি রয়েছে, তা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া।
বিরোধী দলনেতা বলেন, “দুঃখ প্রকাশের ভাষা নেই, অবিলম্বে ব্যবস্থা নিতে হবে নতুন সরকারকে।” আর আখরুজ্জামানের প্রশ্ন, “এত মানুষের প্রাণ কেন গেল?”
Ritabrata Banerjee
এই অগ্নিকাণ্ডের পর দমকলমন্ত্রী থেকে শিল্পমন্ত্রী—সরকারের একাধিক মন্ত্রী পূর্বতন তৃণমূল সরকারকে নিশানা করেছেন। এবার সেই বক্তব্যের পাল্টা জবাব দিল বিরোধী শিবির। একইসঙ্গে সরকারি দফতরগুলির কোথায় কোথায় ত্রুটি রয়েছে, তা চিহ্নিত করে ভবিষ্যতে যাতে সাধারণ মানুষের প্রাণহানি না হয়, সেই দাবিও জোরালো হল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক থেকে।
Ritabrata Banerjee
এদিকে, দীর্ঘ ১৫ বছর শাসকদলে থেকে সেই সরকারের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার পর বর্তমানে বিরোধী দলের নেতা হয়ে নতুন সরকারকে কাঠগড়ায় তোলার নৈতিক অধিকার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কতটা রয়েছে, তা নিয়েই প্রশ্ন তুলছে বিজেপি। বিজেপির বক্তব্য, এত বছর ক্ষমতায় থাকার সময় যদি প্রশাসনিক গাফিলতি, দুর্নীতি বা অব্যবস্থার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়ে থাকে, তাহলে এখন বিরোধী শিবিরে গিয়ে সেই একই বিষয় নিয়ে সরব হওয়ার যুক্তি কোথায়? দাবি বিজেপির।

আরও পড়ুনঃ শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারিয়ে সিরিজে এগিয়ে ভারত, প্রথম টেস্টে দাপুটে জয়!


