Soundcraft Mixer
Soundcraft Mixing Console

কলকাতায় সাউন্ডক্র্যাফটের নতুন মিক্সিং কনসোল! এবার শব্দ হবে আরও স্বচ্ছ

Bengal Liberty: শব্দের মাত্রা বাড়ানো নয়, বরং শব্দের স্বচ্ছতা, ভারসাম্য এবং নিখুঁত নিয়ন্ত্রণ, আধুনিক শব্দ ব্যবস্থাপনায় ক্রমেই গুরুত্ব পাচ্ছে এই বিষয়গুলি। সেই ভাবনাকেই সামনে রেখে কলকাতায় আত্মপ্রকাশ করল সাউন্ডক্র্যাফটের নতুন ‘সিগনেচার প্লাস’ সিরিজের অ্যানালগ সংযুক্ত মিক্সিং কনসোল। সাইট্রনিক্স এবং হারমান প্রফেশনাল সলিউশন্সের যৌথ উদ্যোগে ৩ অক্টোবর কলকাতার রাজকুটির বাই তাজ হোটেলে এই সিরিজের উদ্বোধন এবং প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শব্দ প্রকৌশলী, সঙ্গীতশিল্পী, অডিয়ো পেশাদার, সিস্টেম সংযুক্তিকরণ বিশেষজ্ঞ এবং সাউন্ডক্র্যাফটের প্রতিনিধিরা। অনুষ্ঠানে সরাসরি প্রদর্শন এবং প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে কীভাবে মিক্সিংয়ের উপর আরও বেশি নিয়ন্ত্রণ ও নির্ভুলতার মাধ্যমে কাঙ্ক্ষিত শব্দের অভিজ্ঞতা তৈরি করা যায়, তা তুলে ধরা হয়।

সাউন্ডক্র্যাফটের ‘সিগনেচার প্লাস’ সিরিজে অ্যানালগ মিক্সিংয়ের পরিচিত কাজের পদ্ধতির সঙ্গে আধুনিক অডিয়ো ব্যবহারের উপযোগী একাধিক সুবিধা যুক্ত করা হয়েছে। এই সিরিজে রয়েছে চারটি মডেল, সিগনেচার প্লাস ১২, সিগনেচার প্লাস ১৬, সিগনেচার প্লাস ২২ এবং সিগনেচার প্লাস ৩২।

Soundcraft Mixing Console

কনসোলগুলিতে রয়েছে সাউন্ডক্র্যাফট ঘোস্ট মাইক্রোফোন প্রিঅ্যাম্প, স্যাফায়ার ইকিউ এবং বিল্ট-ইন ডিবিএক্স ওভারইজি ওয়ান-নব কম্প্রেসর। পাশাপাশি রয়েছে লেক্সিকন হার্ডওয়্যার ইফেক্ট প্রসেসর। এতে প্রিসেট স্টোর এবং ট্যাপ টেম্পোর মতো সুবিধাও রয়েছে। এছাড়াও রয়েছে সিম্পল সাকসেস মিটারিং, লিসেন বাস, টকব্যাক টু রাউটিং, চারটি অক্স সেন্ড এবং মিক্স-টু-অক্স সুবিধা।

https://twitter.com/bengalliberty1/status/2107801043816141053?s=20

আধুনিক বিভিন্ন যন্ত্রের সঙ্গে সংযোগের কথা মাথায় রেখে সিরিজটিতে রয়েছে ফোর-বাই-ফোর ইউএসবি-সি অডিয়ো ইন্টারফেস। এটি সর্বোচ্চ ১৯২ কিলোহার্টজ পর্যন্ত সাপোর্ট করে। এর মাধ্যমে ল্যাপটপ এবং মোবাইল যন্ত্র ব্যবহার করে অডিয়ো প্লেব্যাক ও রেকর্ডিং করা সম্ভব। পাশাপাশি রয়েছে হেডফোন এবং কন্ট্রোল-রুম মনিটরিংয়ের জন্য বিভিন্ন সুবিধা।

এই নতুন অত্যাধুনিক প্রযুক্তি প্রসঙ্গে হারমান প্রফেশনাল সলিউশন্সের পূর্বাঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার সুরোদীপ সিংহ বলেন, “সাউন্ডক্র্যাফট সিগনেচার প্লাস সিরিজের উদ্বোধন পূর্ব ভারতের প্রফেশনাল অডিয়ো সম্প্রদায়ের কাছে আমাদের উচ্চমানের মিক্সিং প্রযুক্তি পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। অ্যানালগ মিক্সিংয়ের পরিচিতি ও মিউজিক্যালিটির সঙ্গে বর্তমান সময়ের অডিয়ো ব্যবস্থার প্রয়োজনীয় বৈশিষ্ট্য এবং সংযোগের সুবিধাকে এক সঙ্গে পাওয়া যাবে এই সিরিজ। পূর্ব ভারতে সাইট্রনিক্স বেশ কয়েক বছর ধরে হারমানের বিশ্বস্ত অংশীদার। স্থানীয় বাজার, গ্রাহক এবং প্রফেশনাল অডিয়ো সম্প্রদায় সম্পর্কে তাদের অভিজ্ঞতা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সাইট্রনিক্সের এক আধিকারিক অক্ষয় মানেক বলেন, “হারমানের সঙ্গে অংশীদারিত্ব করে নতুন সাউন্ডক্র্যাফট সিগনেচার প্লাস সিরিজ কলকাতায় নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। পূর্ব ভারতে প্রাসঙ্গিক নতুন প্রযুক্তি এবং বিশ্বমানের অডিয়ো সমাধান গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। সিগনেচার প্লাস সিরিজ সাউন্ডক্র্যাফটের পোর্টফোলিয়োতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এই সিরিজের সক্ষমতা সম্পর্কে এই অঞ্চলের আরও বেশি পেশাদারকে সরাসরি অভিজ্ঞতা দেওয়ার জন্য আমরা আগ্রহী।”

কলকাতার উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি পণ্য প্রদর্শন এবং প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের লাইভ সাউন্ড, স্টুডিয়ো প্রোডাকশন, পারফরম্যান্স এবং আধুনিক কনটেন্ট তৈরির ক্ষেত্রে কনসোলগুলির ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে ধারণা দেওয়া হয়।

ইতিমধ্যেই সাইট্রনিক্সের মাধ্যমে কলকাতা এবং পূর্ব ভারতের বাজারে অডিয়ো পেশাদার ও গ্রাহকদের জন্য সিগনেচার প্লাস সিরিজ পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

হারমান প্রফেশনাল সলিউশন্স হল স্যামসাং ইলেকট্রনিক্সের সম্পূর্ণ মালিকানাধীন হারমান সংস্থার একটি অংশ। পেশাদার ব্যবহারের জন্য অডিয়ো, ভিডিও, আলো এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা সংক্রান্ত সমাধান সরবরাহ করে সংস্থাটি। সাউন্ডক্র্যাফট হারমান প্রফেশনাল সলিউশন্সের একটি ব্র্যান্ড, যা পাঁচ দশকেরও বেশি সময় ধরে পেশাদার মিক্সিং প্রযুক্তির সঙ্গে যুক্ত।

Bengal Liberty