Bengal Liberty:
কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন নিয়ে শুরু হয়েছে গণশুনানি। ৪ ঠা সেপ্টেম্বর থেকে এই শুনানি পর্ব শুরু হয়েছে। পুরসভার বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী চার দিন ধরে ৫, ৭, ৮ ও ৯ সেপ্টেম্বর শুনানি চলবে।

নির্দিষ্ট সময় মেনেই শুনানি (Ward Delimitation)
প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শুনানি অনুষ্ঠিত হবে। শুনানির স্থান কলকাতা পুরসভার CMO Building, ৫, এস এন ব্যানার্জি রোড, কলকাতা-৭০০০১৩। ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত খসড়া নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে যাঁরা দাবি, আপত্তি বা পরামর্শ জমা দিয়েছেন, তাঁদের সংশ্লিষ্ট সূচি অনুযায়ী শুনানিতে অংশ নেওয়ার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
আরও খবর
কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ইতিমধ্যেই একাধিক দাবি, আপত্তি ও পরামর্শ জমা পড়েছে। সেই সমস্ত আবেদনের ভিত্তিতেই শুরু হয়েছে শুনানি। শুনানি পর্বে সংশ্লিষ্ট পক্ষগুলির বক্তব্য শোনা হবে এবং জমা পড়া দাবি ও আপত্তিগুলি খতিয়ে দেখা হবে।

বাড়ছে ওয়ার্ডের সংখ্যা (Ward Delimitation)
উল্লেখ্য, কলকাতা পুরসভার বর্তমান ১৪৪টি ওয়ার্ডের পরিবর্তে ২০৯টি ওয়ার্ড করার প্রস্তাব সামনে এসেছে। অর্থাৎ, নতুন করে ৬৫টি ওয়ার্ড তৈরি হতে পারে। এই পুনর্বিন্যাসের ফলে কলকাতার একাধিক ওয়ার্ডের সীমানাতেও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
৩ সেপ্টেম্বর পর্যন্ত লিখিত দাবি, আপত্তি ও পরামর্শ জমা দেওয়ার সুযোগ ছিল। সেই প্রক্রিয়া শেষ হওয়ার পরই শুরু হয়েছে গণশুনানি। ৪, ৫, ৭, ৮ ও ৯ সেপ্টেম্বর—এই চার দিন শুনানি চলার পর সংশ্লিষ্ট দাবি ও আপত্তিগুলি বিবেচনা করে চূড়ান্ত ডিলিমিটেশন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে।
Ward Delimitation
ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়া শেষ হওয়ার পর কলকাতা পুরসভা নির্বাচনের প্রস্তুতিও আরও গতি পেতে পারে। ফলে আগামী চার দিনের এই শুনানি পর্ব পুরসভা নির্বাচনের প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ দল নিয়ে চাঁচাছোলা পোস্ট মুস্তাফিজুরের! দল বদলের জল্পনা উঠতেই কী জানালেন বিধায়ক?


