Weather Alert
Weather Alert

Weather update : আর কদিনের অপেক্ষা, দরজায় কড়া নাড়ছে বর্ষা! দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

Bengal Liberty, ১৬ মে :

গরম আর অস্বস্তিতে গত কয়েকদিন ধরে কার্যত হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের মানুষের (Weather update)। সকাল থেকেই তীব্র রোদ, তার সঙ্গে আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে এক পশলা বৃষ্টির আশায় দিন গুনছিলেন সবাই। অবশেষে সেই অপেক্ষার কিছুটা হলেও অবসান হতে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির দাপট বাড়তে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে আগেই সক্রিয় হয়েছে বৃষ্টির পরিস্থিতি। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহেই দেশে বর্ষার প্রবেশ শুরু হতে পারে। আন্দামান হয়ে ২৬ মের মধ্যে কেরালায় বর্ষা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে (Weather update)।

Weather update
Weather update

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather update)

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও আকাশ মেঘলা থাকার পাশাপাশি দফায় দফায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। ফলে তাপমাত্রা কিছুটা কমে গরমের অস্বস্তি থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে।

Weather update
Weather update

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather update)

উত্তরবঙ্গে ইতিমধ্যেই বৃষ্টির দাপট বেশ জোরালো আকার নিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই তিন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলতে পারে। পাহাড় এবং ডুয়ার্স এলাকায় কয়েক জায়গায় দমকা হাওয়ার সঙ্গেও বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে।

Weather update
Weather update

কবে আসবে বর্ষা? (Weather update)

আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, এ বছর বর্ষা সাধারণ সময়ের আগেই দেশে প্রবেশ করতে পারে। আগামী শনিবার আন্দামানে বর্ষার প্রবেশের সম্ভাবনা রয়েছে এবং ২৬ মে নাগাদ কেরালায় পৌঁছতে পারে মৌসুমি বায়ু। সাধারণত জুনের শুরুতে কেরালায় বর্ষা আসে, তবে এবারের তীব্র গরম এবং আবহাওয়ার পরিবর্তনের জেরে আগাম বর্ষার ইঙ্গিত মিলছে। যদিও আবহাওয়া দফতর জানিয়েছে, সম্ভাব্য তারিখের ক্ষেত্রে চার দিন পর্যন্ত হেরফের হতে পারে।

আরও পড়ুন :

Abhishek Banerjee FIR: নির্বাচনের আগে ‘উস্কানিমূলক মন্তব্য’, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury