Bengal Liberty : এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি সহ ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। বৃহস্পতিবার সেই মামলায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে অন্য দুই বিচারপতি সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশীকেও নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি এদিন সুপ্রিম কোর্টের দিকে মিছিল করায় রাহুল গান্ধিকেও নোটিশ পাঠাল শীর্ষ আদালত।
শীর্ষ আদালতে রহুল গান্ধি সহ বিরোধী দলের নেতাদের অভিযোগ ছিল, এসআইআরের মাধ্যমে বহু ভোটারের ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাঁদের বক্তব্য ছিল, ভোটার তালিকা নির্ভূল করা নির্বাচন কমিশনের দায়িত্ব হলেও সেই প্রক্রিয়া যেন প্রকৃত ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়া না হয়। বিশেষ নাম বাদ দেওয়ার ক্ষেত্রে যথাযথ যাচাই, নোটিশ ও সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জযমাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ এই বিষয়ে নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচন কমিশনার ও অন্য দুই নির্বাচন কমিশনারের ব্যাখ্যা চেয়েছে।
গত সোমবার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম কোর্ট চলো অভিযান করেছিল রাহুল গান্ধি সহ ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। শীর্ষ আদালতের দিকে মিছিল করা নিয়ে প্রশ্ন তুলে এদিন প্রধান বিচারপতি বলেন, ‘বিচার বিভাগকে কেউ ভয় দেখাতে পারে না।’ এদিন প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট বুঝিয়ে দেয়, বিচারব্যবস্থার ওপর চাপ তৈরির চেষ্টা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। আদালতকে কেউ ভয় দেখিয়ে নিজের বক্তব্য মানতে বাধ্য করতে পারে না। তবে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, বিচারপতিরা সাধারণ মানুষের বাস্তব পরিস্থিতি থেকে বিচ্ছিন্ন নন। পরবর্তী শুনানির দিন এই বিষয়ে রাহুল গান্ধির কাছে ব্যাখ্যা চেয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সেই সঙ্গে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবকেও নোটিশ পাঠানো হয়েছে।


