Bengal Liberty: সরকারি চাকরির পরীক্ষার দুর্নীতির জেরে ঝাড়খণ্ডে চলা ছাত্র আন্দোলন নিয়ে এবার সরাসরি মুখ খুললেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। লাঠি বা বন্দুকের ব্যবহার নয়, আলোচনার মাধ্যমেই সমস্ত সমস্যার সমাধান সম্ভব বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। একই সঙ্গে আন্দোলনকারী তরুণ-তরুণীদের সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ন্যায়বিচার পাওয়ার আশ্বাসও দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।

আন্দোলন ও আলোচনার প্রসঙ্গ (Hemant Soren)
জেপিএসসি (JPSC) ও জেএসএসসি (JSSC) পরীক্ষার অনিয়মের অভিযোগে রাঁচিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। রবিবার এই আন্দোলনের ১৬ দিন চলছে। গত শুক্রবার থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছে সরকার। রবিবারও সরকারি অতিথি নিবাসে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সমাধানসূত্র না মিললেও সরকার আলোচনার দরজা খোলা রেখেই সমস্যার সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দিল্লির আন্দোলন নিয়ে মন্তব্য ও মুখ্যমন্ত্রীর বার্তা (Hemant Soren)
রবিবার ‘ঝাড়খণ্ড আদিবাসী মহোৎসব’-এর মঞ্চ থেকে নাম না করে দিল্লি আন্দোলন ও সেখানকার পুলিশের ভূমিকা নিয়ে কটাক্ষ করেন হেমন্ত সোরেন। তিনি জানান, অস্ত্রের প্রয়োজন হয় সীমান্তে শত্রুদের দমনে, তরুণদের ওপর শক্তি প্রয়োগে নয়। রাঁচির আন্দোলনে পুলিশ কোনো বাড়াবাড়ি করেনি বলেও দাবি করেন তিনি।
আরও খবর
পাশাপাশি, ছাত্রছাত্রীদের উদ্দেশে তাঁর আশ্বাস, সরকার অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে এবং আন্দোলনকারীরা তাদের অধিকার ও ন্যায়বিচার অবশ্যই পাবেন। তবে কোনো রাজনৈতিক দলের প্ররোচনায় পা না দিয়ে শান্ত থাকারও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/08/09/baramati-plane-crash/


