Bengal Liberty:
শুক্রবার সকালে নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে নিজের সরকারি বাসভবনে NCPI-র সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে NDA এবং শরিক দলের সাংসদরাও উপস্থিত ছিলেন। সূত্রের খবর, নিজের লোকসভা কেন্দ্র এবং সংশ্লিষ্ট রাজ্যের উন্নয়নে আরও সক্রিয়ভাবে কাজ করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, রাজ্যের অগ্রগতি হলেই দেশের সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

NCPI
সকালে একে একে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছতে শুরু করেন সাংসদরা। বৈঠকে যাওয়ার পথে NCPI সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, এর আগে তিনি এমন কোনও বৈঠকে যোগ দেননি। ফলে এটি তাঁদের কাছে এক নতুন অভিজ্ঞতা।
আরও খবর
NCPI
প্রথমে মুর্শিদাবাদের তিন সাংসদ—আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠানের যোগদান নিয়ে জল্পনা তৈরি হলেও শেষ পর্যন্ত তাঁরাও বৈঠকে উপস্থিত হন। সূত্রের খবর, দেবকে বাদ দিয়ে মোট ১৯ জন সাংসদ বৈঠকে অংশ নেন।
NDA ও শরিক দলের সাংসদদের সংসদীয় দায়িত্ব পালনে বিশেষ বার্তা মোদীর
বৈঠকে মূলত উন্নয়ন, সংসদীয় দায়িত্ব এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পশ্চিমবঙ্গের সমৃদ্ধ ঐতিহ্যের কথাও সাংসদদের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, একসময় পশ্চিমবঙ্গ ও ওডিশা দেশের অন্যতম সমৃদ্ধ রাজ্য ছিল। বাংলা যদি আবার উন্নয়নের পথে এগিয়ে যায়, তাহলে বিশ্বের সামনে একটি শক্তিশালী, সমৃদ্ধ ও আত্মবিশ্বাসী ভারতের বার্তা আরও জোরালোভাবে তুলে ধরা সম্ভব হবে।

NCPI
নতুন সাংসদদের সংসদীয় দায়িত্ব পালনের ক্ষেত্রেও একাধিক পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি নিয়মিত সংসদে উপস্থিত থাকা, বিতর্ক ও আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেওয়া এবং সংসদের বিভিন্ন গবেষণা ও তথ্যভিত্তিক উপকরণ ব্যবহার করে নিজেদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি ভারতের সভ্যতা, সংসদীয় ঐতিহ্য এবং গণতান্ত্রিক ব্যবস্থার ইতিহাস সম্পর্কেও আরও গভীরভাবে জানার আহ্বান জানান।
NCPI
আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, গোটা বিশ্বের নজর এখন ভারতের দিকে। তাই দেশের উন্নয়ন ও অগ্রগতির বার্তা আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিতে সাংসদদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
NCPI

তবে এ দিনের বৈঠকে সবচেয়ে বেশি নজর ছিল NCPI সাংসদদের উপস্থিতিকে ঘিরে। তৃণমূল ত্যাগ করে NCPI-তে যোগ দেওয়া সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই বৈঠককে ঘিরে স্বাভাবিকভাবেই NCPI এবং NDA-র ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে। যদিও বৈঠকে এ বিষয়ে কোনও সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক আলোচনা হয়েছে বলে প্রকাশ্যে কিছু জানানো হয়নি।
আরও পড়ুনঃ বিদেশযাত্রায় নাছোড় অভিষেক! হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ফের সুপ্রিম কোর্টে


