Netaji Subhas Chandra Bose

Netaji: অনন্ত মহারাজকে গ্রেফতার করা হোক! নেতাজি প্রসঙ্গে দাবি কংগ্রেস সভাপতি শুভঙ্করের

Bengal Liberty

নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রসঙ্গে সাংসদ নগেন্দ্র রায় ওরফে ‘অনন্ত মহারাজ’-এর মন্তব্যে তীব্র ধিক্কার জানাল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস (Netaji)। অবিলম্বে গ্রেফতারের দাবি তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। একইসঙ্গে আগামী ১৪ আগস্ট পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লক ও থানায় অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর করার কর্মসূচি ঘোষণা করেছে কংগ্রেস সভাপতি শুভঙ্কর।

Subhankar Sarkar
Subhankar Sarkar

অনন্ত মহারাজের মন্তব্যের প্রতিবাদ Netaji

নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে শুভঙ্কর বলেন, ” ছোটবেলা থেকে যাঁকে দেশের নায়ক হিসেবে দেখে এসেছে মানুষ, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে একজন রাজ্যসভার সাংসদ লাগাতার অপমান করে চলেছেন। অথচ বিজেপি তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না, এমনকী প্রকাশ্যে তাঁর বক্তব্যের প্রতিবাদও করছে না।” শুভঙ্করের অভিযোগ, বিজেপির নীরবতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নেতাজি সম্পর্কে অবমাননাকর, অনৈতিহাসিক ও কুরুচিপূর্ণ মন্তব্যের পরেও দলের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাঁর দাবি, “ বিজেপি নীরব কেন? অনন্ত যা কথা বলছেন, সেটা কি দলের কথা? বিজেপি এ ব্যাপারে স্পষ্ট করে জানাক। আমরা চাই ইমিডিয়েটলি এই অনন্তকে গ্রেফতার করা হোক, তাঁকে জেলে পাঠানো হোক।” নেতাজিকে নিয়ে কোনও ধরনের অসম্মান বাংলার মানুষ এবং দেশের মানুষ বরদাস্ত করবে না বলেও দাবি করেছেন শুভঙ্কর।

Netaji

বিজেপির বিরুদ্ধে নেতাজিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার অভিযোগও তোলেন কংগ্রেস সভাপতি। কলকাতা বন্দরের নাম পরিবর্তন থেকে শুরু করে নেতাজিকে নিয়ে কেন্দ্রের বিভিন্ন কর্মসূচির প্রসঙ্গ তিনি উল্লেখ করেন। তার মতে, নেতাজির প্রতি যদি সত্যিই শ্রদ্ধা থাকে, তবে অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে বিজেপি কেন ব্যবস্থা নিচ্ছে না? অনন্ত মহারাজের বক্তব্য বিজেপির বক্তব্যই কি না, তা নিয়েও দলের কাছে জবাব চেয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

রাজ্যজুড়ে এফআইআরের ডাক

নেতাজি সুভাষচন্দ্র বসু শুধু বাংলার নন, গোটা দেশের ঐতিহ্য ও গর্ব। তাঁর মতো জাতীয় নেতাকে অপমান করার বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানো প্রত্যেক সচেতন নাগরিকের দায়িত্ব। আগামী ১৪ আগস্ট পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লক ও থানায় অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর করার কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শুভঙ্কর।

কংগ্রেসের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও এই কর্মসূচিতে সামিল হওয়ার আহ্বান জানিয়ে শুভঙ্কর। তার দাবি, “নেতাজি সুভাষচন্দ্র বসুর অপমান কোনওভাবেই বরদাস্ত করা হবে না। অনন্ত মহারাজের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নিতে হবে।” নেতাজিকে নিয়ে মন্তব্যের জেরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্ক তীব্র হয়েছে। স্বাধীনতা দিবসের আগে দেশনায়কের ইস্যুকে সামনে রেখে রাজ্যজুড়ে আন্দোলনের পথে হাঁটতে চলেছে কংগ্রেস।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury