সাইরাং এক্সপ্রেস দুর্ঘটনায় হেল্প লাইন চালু রেলের
সাইরাং এক্সপ্রেস দুর্ঘটনায় হেল্প লাইন চালু রেলের

সাইরাং এক্সপ্রেস দুর্ঘটনায় হেল্প লাইন চালু রেলের

Bengal Liberty : বুধবার সকালে কলকাতা থেকে মিজোরামগামী সাইরাং এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। এই লাইনচ্যুত হওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে রেল। উদ্বেগ ছড়িয়েছে যাত্রীদের পরিবার পরিজনদের মধ্যে। যাত্রীদের পরিবারের সদস্যদের সুবিধার জন্য হেল্পলাইন নম্বর চালু করল রেল। যাত্রীদের পরিবার পরিজনরা যাতে তথ্য পান, সেজন্য শিয়ালদহ স্টেশনে হেল্প ডেস্ক চালু করা হয়েছে। এছাড়াও আলিপুরদুয়ার জংশন স্টেশন, গুয়াহাটি স্টেশন ও লামডিং স্টেশনেও হেল্প ডেস্ক চালু করা হয়েছে। শিয়ালদহ স্টেশনে হেল্প লাইন নম্বর হল ০৩৩ ২৩৮৩৩২২৬, ০৩৩ ২৩৫০৯৬৪৩।

কলকাতা স্টেশনে হেল্পলাইন নম্বর হল-০৩৩ ২৩৫০৯৬৪৩, নৈহাটি স্টেশনে হেল্পলাইন নম্বর হল-০৩৩২৫৮০৫২৪৪, বহরমপুর স্টেশনে হেল্প লাইন নম্বর হল-৬২০৫৫৩৬৯০৪। এছাড়াও গুয়াহাটি স্টেশনে হেল্প লাইন নম্বর হল-০৩৬১ ২৭৩১৬২১, ০৩৬১ ২৭৩১৬২২ ও ০৩৬১ ২৭৩১৬২৩। আলিপুরদুয়ারের হেল্প লাইন নম্বর হল ৯০০২০৫২৯৫৭, ৯০৪৬২২৬৬৩৫, ০৩৫৬৪ ২৫৩৪৯৮, ০৩৫৬৪ ২৭০৮৭০, অ৩৫৬৪ ২৭০৮৭১। রেল সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে শিয়ালদহ থেকে একটি বিশেষ ট্রেন রওনা দিচ্ছে। অন্য একটি বাকি যাত্রীদের গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা করা হচ্ছে। আহত যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, অসমের কামরুপ জেলার দিগারু স্টেশনের কাছে ইঞ্জিন সহ ৬টি কামরা লাইনচ্যুত হয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।