Viksit Bharat
Viksit Bharat

Viksit Bharat: নতুন প্রকল্পে জুলাইয়ে কর্মসংস্থান মাত্র ৭.৬৭ কোটি পার্সন-ডে

Bengal Liberty

নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প ‘বিকশিত ভারত – গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (Viksit Bharat)’ বা VB-G RAM G চালুর পরই কর্মসংস্থান তৈরিতে বড়সড় পতন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর জুলাইয়ে এই প্রকল্পের আওতায় মাত্র ৭.৬৭ কোটি পার্সন-ডে কর্মসংস্থান তৈরি হয়েছে। গত বছরের একই মাসে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের আওতায় তৈরি হয়েছিল ১৫.৩৩ কোটি পার্সন-ডে। অর্থাৎ এক বছরে কর্মসংস্থান কমেছে প্রায় ৪৯.৯৪ শতাংশ।

Viksit Bharat
Viksit Bharat

১ জুলাই থেকে প্রায় দুই দশকের পুরনো MGNREGS-এর পরিবর্তে দেশজুড়ে VB-G RAM G চালু করেছিল কেন্দ্র সরকার। নতুন প্রকল্পে কর্মসংস্থানের দিন ও মজুরি বাড়ানোর কথা বলা হলেও প্রথম মাসেই কর্মসংস্থান তৈরিতে বড় পতন লক্ষ্য করা গেল। সরকারি সূত্র অনুযায়ী, জুলাইয়ে VB-G RAM G-এর সুবিধা পেয়েছে ৬৮.৯৪ লক্ষ পরিবার। গত বছরের একই সময়ে MGNREGS-এর আওতায় এই সংখ্যা ছিল প্রায় ১.৪২ কোটি। অর্থাৎ সুবিধাভোগী পরিবারের সংখ্যাও কমেছে ৫১.৪৫ শতাংশ।

গত পাঁচ বছরের তুলনায় ২০২৬ এর জুলাইয়ে গ্রামীণ কর্মসংস্থান এবং প্রকল্পের সুবিধা নেওয়া পরিবারের সংখ্যা সর্বনিম্ন। গত চার বছরে গড়ে প্রতি মাসে প্রায় ১.৭২ কোটি পরিবার এই প্রকল্পের সুবিধা নিয়েছে। সেখানে চলতি বছরের জুলাইয়ে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র ৬৮ লক্ষের কাছাকাছি। একইভাবে গত চার বছরের গড় ২১.৫৬ কোটি পার্সন-ডে-র তুলনায় জুলাইয়ে কর্মসংস্থান হয়েছে মাত্র ৭.৬৭ কোটি পার্সন-ডে।

Advertisement
Advertisement

গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের দাবি অনুযায়ী, নতুন প্রকল্প চালুর প্রথম মাসে প্রায় ৯ কোটি পার্সন-ডে কর্মসংস্থান তৈরি হয়েছে। মন্ত্রকের অপর একজন আধিকারিক জানিয়েছেন, ১ জুলাই থেকে দেশের সমস্ত গ্রামীণ এলাকায় VB-G RAM G আইন কার্যকর হয়েছে এবং MGNREGS থেকে নতুন প্রকল্পে রূপান্তর মসৃণভাবেই হয়েছে। ২০২৬-২৭ অর্থবর্ষে VB-G RAM G-এর জন্য ৯৫,৬৯২ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছিল। পাশাপাশি তিনি দাবি করেছেন, গ্রামীণ পরিবারের ৯৮ শতাংশেরও বেশি পরিবারকে কাজের সুযোগ দেওয়া হয়েছে। প্রথম মাসে ১.৩৩ কোটিরও বেশি শ্রমিককে কাজের প্রস্তাব দেওয়া হয়েছে এবং ৯ লক্ষের বেশি কাজ চলছে। তিনি আরও দাবি জানিয়েছেন, মোট পার্সন-ডে-র প্রায় ৬৩ শতাংশ ক্ষেত্রে মহিলারা অংশগ্রহণ করেছেন। যা নির্ধারিত হারের তুলনায় যথেষ্ট বেশি।

In its first month, VB-G RAM G sees almost 50% y-o-y dip in rural jobs

গ্রামীণ চাহিদায় প্রভাবের আশঙ্কা Viksit Bharat

কর্মসংস্থান যাওয়ার প্রভাব গ্রামীণ অর্থনীতিতে যথেষ্ট প্রভাবশীল হতে চলেছে বলে জানিয়েছেন বিশেষ্যজ্ঞরা। গ্রামীণ মানুষের হাতে আয় কমলে বাজারে চাহিদা কমবে। ফলে সামগ্রিক অর্থনীতির বৃদ্ধির ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে। অপরদিকে অনিয়মিত বর্ষার কারণে খরিফ চাষের জমির পরিমাণও কমেছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত খরিফ ফসলের আওতায় এসেছে ৮৯৪.২২ লক্ষ হেক্টর জমি। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৯২০.৭২ লক্ষ হেক্টর। অর্থাৎ প্রায় ২৬.৫০ লক্ষ হেক্টর জমিতে খরিফ চাষ কম হয়েছে।

Advertisement
Advertisement

উল্লেখ্য, VB-G RAM G-এর সমস্ত বিধি ১ জুলাই থেকেই কার্যকর হয়েছে বলে জানিয়েছে গ্রামীণ উন্নয়ন মন্ত্রক। এর মধ্যে বপন ও ফসল কাটার মরশুমে কাজের বিষয়ে রাজ্যগুলির স্থানীয় কৃষি ও আবহাওয়াগত পরিস্থিতি বিবেচনার আওতায় থাকবে। তবে প্রযুক্তিনির্ভর ড্যাশবোর্ড, আধিকারিকদের মাঠ পরিদর্শন এবং নিয়মিত পর্যালোচনা বৈঠকের মাধ্যমে প্রকল্পের বাস্তবায়ন নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্র।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury