Bengal Liberty: অযোধ্যার রাম মন্দির নির্মাণ এবং অনুদান কেলেঙ্কারির মাঝেই এবার নতুন এক বিতর্ক শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি ৯ পাতার চিঠি ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রাক্তন প্রধান চম্পত রাই অভিযোগ করেছেন— মন্দির নির্মাণের সমস্ত একক সিদ্ধান্ত নিতেন নির্মাণ কমিটির প্রধান তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ আমলা নৃপেন্দ্র মিশ্র। যদিও এই অভিযোগ পুরোপুরি খারিজ করে দিয়েছেন নৃপেন্দ্র মিশ্র।

ভাইরাল চিঠির মূল অভিযোগ (Ayodhya Ram Mandir)
সোশ্যালে ছড়িয়ে পড়া ওই চিঠি অনুযায়ী, ট্রাস্টে ১৫ জন সদস্য থাকলেও অধিকাংশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একা নিতেন নৃপেন্দ্র মিশ্র।চিঠিতে অভিযোগ করা হয়েছে, মিশ্রর পরামর্শেই মন্দির তৈরির জন্য ‘লারসেন অ্যান্ড টুবরো’ (L&T) সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এছাড়া নকশা ও নির্মাণকাজের জন্য নয়ডার একটি ডিজাইন সংস্থাকেও তাঁর পছন্দেই বাছা হয়েছিল।

নৃপেন্দ্র মিশ্রর প্রতিক্রিয়া (Ayodhya Ram Mandir)
সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে নৃপেন্দ্র মিশ্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমি এমন কোনো চিঠি দেখিনি। যতক্ষণ না দেখছি, এটিকে কাল্পনিক বলেই মনে করব। সংবাদমাধ্যম মিছিমিছি বিতর্ক তৈরির চেষ্টা করছে।”
আরও খবর
উল্লেখ্য, এর আগে রাম মন্দিরে ভক্তদের অনুদানের টাকা চুরির অভিযোগে দেশজুড়ে শোরগোল পড়েছিল। এরপর আগামী ৩ সেপ্টেম্বর ট্রাস্টের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, যার আগে এই চিঠি ঘিরে নতুন করে রাজনৈতিক ও ধর্মীয় মহলে উত্তেজনা তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/08/22/jantar-mantar-2/


