Bengal Liberty : আগামী সাত দিনের মধ্যে৷ বাসভাড়া বাড়ানো নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক করবেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। শুক্রবার মন্ত্রীর কাছ থেকে আশ্বাস পাওয়ার পর এই কথাই জানালেন বাস সংগঠনের প্রতিনিধিরা।
সম্প্রতি রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছে নিজেদের দাবি দাওয়া নিয়ে চিঠি দিয়েছিল অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি। সেই চিঠিতে রাজ্যের পরিবহণ মন্ত্রীর কাছে সংগঠনের প্রতিনিধিদের আর্জি, যেভাবে প্রতিনিয়ত তেলের দাম আন্তর্জাতিক বাজারে বাড়ছে, তাতে তাঁদের গাড়ি চালাতেই সমস্যার মুখে পড়তে হচ্ছে। বিগত দিনে যখনই বাসের ভাড়া বেড়েছে, তখনই তেলের দাম বৃদ্ধি ও রাজস্ব ঘাটতির কথা চিন্তা না করেই বাস বাড়ানো হয়েছে। বর্তমান সরকার যাতে তাঁদের কথা চিন্তা করেই সিদ্ধান্ত গ্রহণ করে এখন সেটাই দেখার।
ইতিমধ্যে বাস মালিকরা ন্যূনতম বাসের ভাড়া ১৮ টাকা করার প্রস্তাব দেয়। তবে সরকারের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি। এর আগে তৃণমূল জমানায় একাধিকবার বাস ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু বৈঠক থেকে কোনও সমাধান সূত্র মেলেনি।এবার নতুন করে ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হল।


