মমতার বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছর পুরনো মামলার নোটিস
মমতার বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছর পুরনো মামলার নোটিস

মমতার বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছর পুরনো মামলার নোটিস

Bengal Liberty : ফের আইনি জটে পড়লেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হল দিল্লি পুলিশ। কালীপুজোর ঠিক পরের দিন অর্থাৎ সোমবার দুপুরে কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে হাজির হলেন দিল্লি পুলিশের আধিকারিক। জানা যাচ্ছে, ১৩ বছরের পুরনো একটি মামলায় তাঁকে সাক্ষী হিসেবে তলব করেছে পার্লামেন্ট স্ট্রিট থানা।
ক্ষমতায় থাকাকালীন সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল মমতার বিরুদ্ধে। এ নিয়ে পার্লামেন্ট স্ট্রিট থানায় একটি মামলা করা হয়। সেই মামলার ভিত্তিতেই এদিন জিজ্ঞাসাবাদের জন্য মমতার বাড়িতে যান দিল্লি পুলিশ। এদিন বিকেলে কালীঘাট থানার আধিকারিকদের সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছয় দিল্লি পুলিশ।

সূত্রের খবর, মামলাটি ২০১৩ সালের। সরকারি কাজে বাধা, আধিকারিকদের উপর আক্রমণ-সহ একাধিক ধারার উল্লেখ রয়েছে নোটিসে। মামলাটি হয়েছিল পার্লামেন্ট স্ট্রিট থানায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় মতো, তাঁর সাক্ষ্য নেওয়া হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।


১৩ বছরের পুরনো মামলায় হঠাৎ এই পুলিশি হানায় ষড়যন্ত্রের গন্ধও পাচ্ছেন রাজনৈতিক মহলের একাংশ। এবিষয়ে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “এতদিন কেন ডাকা হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তবে সেই উত্তর দিল্লি পুলিশ দেবে। ওদের তো আলাদতে নিশ্চয়ই জানাতে হবে।” উল্লেখ্য, পালাবদলের পর গত কয়েকমাসে কালীঘাটে মমতার দুয়ারে কখনও হাজির হয়েছে পুলিশ, কখনও সিবিআই। একাধিক মামলায় জর্জরিত হয়ে পড়েছেন তিনি।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।