Bengal Liberty : রবিবার লোকভবনে রাজ্যপাল আর এন রবি বিভিন্ন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধিত করেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। তাঁকেও সংবর্ধিত করা হয়। উল্লেখ্য, সংসদীয় রাজনীতিতে দীর্ঘদিন সাংসদ হিসাবে দায়িত্ব পালন করেছেন শিশির অধিকারী।
পরবর্তীকালে ইউপিএ ২ আমলে কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন শিশিরবাবু। শিশিরবাবু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিতা। সংসদীয় রাজনীতির ইতিহাসে শিশিরবাবুর অভিজ্ঞতা প্রশ্নাতীত। এদিনের অনুষ্ঠানে চিকিৎসক থেকে শুরু করে অধ্যাপক, বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিত্বদের সংবর্ধিত করা হয়। যে সমস্ত রাজ্য থেকে বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধিত করা হয়, সেগুলি হল হরিয়ানা, কেরালা, কাশ্মীর, পাঞ্জাব, তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ ও আন্দামান নিকোবর। এদিন বিভিন্ন রাজ্য থেকে ৩২ জনকে সংবর্ধিত করা হয়।


