Bengal Liberty : যাদবপুরে শারদীয়ার বই স্টল ভেঙে দেওয়ার ঘটনাকে তীব্রভাষায় নিন্দা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। রবিবার সেই বুক স্টল দেখতে যান শুভঙ্করবাবু। গোটা ঘটনার নিন্দা করে প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়েছেন, মত ও ভিন্নতা থাকতেই পারে। কিন্তু আমরা বিশ্বাস করি, সমস্ত মত, দর্শন চর্চার আকাশটা হতে হবে খোলা আকাশ। একই সঙ্গে শুভঙ্করবাবু জানান, ভারত বহুত্ববাদের দেশ। কংগ্রেস এই বহুত্ববাদের দর্শনে বিশ্বাসী। আরএসএস ও বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ, আরএসএস বিজেপি ভিন্ন মত ও ভিন্ন স্বরকে দমন করে কণ্ঠরোধ করার চেষ্টা করছে।

বামেদের স্টল ভাঙা নিয়ে নিন্দা শুভঙ্করের
পুষ্পক ভট্টাচার্য
পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।

