Girish Park Protest
Girish Park Protest

চোরবাগান কাণ্ডে শুভঙ্কর সরকারের নির্দেশে গিরিশ পার্ক থানায় স্মারকলিপি

Bengal Liberty : চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্টের ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তর কলকাতার গিরিশ পার্ক থানায় একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে রবিবার এই স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। ভয়াবহ এই বিপর্যয়ের পেছনে প্রকৃত দায়ী ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে শুভঙ্কর সরকারের নির্দেশে কংগ্রেসের একটি প্রতিনিধি দল গিরিশ পার্ক থানায় এই স্মারকলিপি জমা দেয়। প্রশাসনের গাফিলতির বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস। অপরাধীদের আড়াল না করে, কোনো প্রভাবশালীকে বাঁচানোর চেষ্টা না করে, প্রকৃত দোষীদের গ্রেফতার করার পাশাপাশি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস।

প্রতিবাদে সামিল হতে উড়ল আরও তিন পতাকা

অন্যদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনার জেরে অব্যবস্থার অভিযোগ তুলে গিরিশ পার্ক থানার সামনে জড়ো হন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। একদিকে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ এবং উত্তর কলকাতা জেলা কংগ্রেসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, অন্যদিকে কিছুটা দূরেই প্রতিবাদে সামিল হন সিপিএম নেতা শতরূপ ঘোষ ও বামপন্থী গণসংগঠনের প্রতিনিধিরা।
কুণাল ঘোষের সঙ্গে প্রতিবাদ বিক্ষোভে শামিল হন কালীঘাটপন্থী তৃণমূলের নেতারা।কার্যত একই সময়ে গিয়ে এদিন বিক্ষোভ দেখান তাঁরা। প্রসঙ্গত উল্লেখ্য, ১৭ই অক্টোবর দুর্গাপুজোর মহাসপ্তমীর সন্ধ্যায় ভারী বৃষ্টির সময় চোরবাগান মণ্ডপের সংকীর্ণ নিকাশি ও প্রবেশদ্বারে হুড়োহুড়ি তৈরি হয়। এর ফলে পদপিষ্ট হয়ে এখনো পর্যন্ত ১৯ জনের মৃ*ত্যু হয়। এছাড়াও আরও অন্তত ২৫ জন মারাত্মকভাবে আহত হন।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।