Suvendu Adhikari
পুলিশের বিট ব্যবস্থায় ‘সিভিক নির্ভরতা’ নয়, আধুনিক সরঞ্জাম ও নির্দিষ্ট রিপোর্টিং চান শুভেন্দু

রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের একজনকে সরকারি চাকরি

Bengal Liberty : রাজ্যে এই প্রথম চাকরি ক্ষেত্রে এক অভিনব সিদ্ধান্ত নিল সরকার। মূলত রাজনৈতিক হিংসায় যাদের মৃত্যু হয়েছে, তাদের পরিবারের জন্যই বড় পদক্ষেপ রাজ্য সরকারের। এবার রাজনৈতিক হিংসায় মৃত ব্যক্তির পরিবারের একজন যোগ্য সদস্যকে সরকারি চাকরি দেওয়ার হবে। দিন কয়েক আগেই এই সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কারা এই চাকরি পাবেন, কোন পদে চাকরি দেওয়া হবে, তা নিয়েই বিজ্ঞপ্তি জারি করল সরকার।


এই বিষয়ে রাজ্যের তরফে জানানো হয়েছে, ২০০১ সালের ১ জানুয়ারি বা তার পরে রাজনৈতিক হিংসার ঘটনায় যাঁরা নিহ
ত হয়েছেন, তাঁদের পরিবারের একজন নির্ভরশীল সদস্য এই সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন। রাজনৈতিক হিংসায় নিহতদের জন্য একটি বিশেষ প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় মৃ*ত ব্যক্তির পরিবারের একজন সদস্যকে সরকারি দফতরে গ্রুপ-ডি পদে চাকরি দেওয়া হবে। গ্রুপ-ডি পদের জন্য ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।ওইসব পরিবারের যোগ্য সদস্যরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। মৃত ব্যক্তির পরিবারের নিম্নলিখিত সদস্যদের নির্ভরশীল পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করা হবে।
মৃ*ত ব্যক্তির স্বামী বা স্ত্রী।

মৃত ব্যক্তির পুত্র। মৃত্যুর আগে আইনত দত্তক নেওয়া পুত্রও আবেদন করতে পারবেন। মৃত ব্যক্তির কন্যা। মৃত্যুর আগে আইনত দত্তক নেওয়া কন্যাও আবেদন করতে পারবেন। অবিবাহিত অবস্থায় কারও মৃত্যু হলে তাঁর ভাই বা বোন আবেদন করতে পারবেন। তবে সে ক্ষেত্রে মৃত ব্যক্তির বাবা-মা এবং সব ভাইবোনকে তাঁর উপর সম্পূর্ণ নির্ভরশীল হতে হবে। তবে একটি পরিবার থেকে শুধুমাত্র একজনকেই এই প্রকল্পের আওতায় চাকরির জন্য বিবেচনা করা হবে। একই রাজনৈতিক হিংসার ঘটনায় মৃত ব্যক্তির পরিবারের কেউ যদি ইতিমধ্যেই ক্ষতিপূরণ হিসাবে সরকারি চাকরি পেয়ে থাকেন, তাহলে ওই পরিবার নতুন করে এই প্রকল্পের সুবিধা পাবে না।


বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে, সংশ্লিষ্ট জেলার জেলাশাসকের কাছে নির্দিষ্ট ফর্মে আবেদন জমা দিতে হবে। এর পরে জেলাস্তরের স্ক্রিনিং কমিটি ওই আবেদন যাচাই করবে। আবেদনের ৯০ দিনের মধ্যে জেলা কমিটি বিষয়টি নিষ্পত্তি করে চাকরির সুপারিশ পাঠাবে। জেলাস্তরের কমিটির সিদ্ধান্তে অসন্তুষ্ট হলে ৩০ দিনের মধ্যে রাজ্যস্তরের কমিটির কাছে আবেদন করা যাবে।
তবে চাকরি দেওয়ার পরও সরকার দায়িত্ব থেকে এড়িয়ে যাচ্ছে না। সে ক্ষেত্রে বলা হয়েছে, চাকরি পাওয়ার পরে সংশ্লিষ্ট কর্মীকে প্রতি বছর ৩১ জানুয়ারির মধ্যে জানাতে হবে যে, তিনি মৃ
ত ব্যক্তির পরিবারের অন্যান্য নির্ভরশীল সদস্যদের দেখশোনা করছেন।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।