আইন আইনের পথে চলবে, মমতার দিল্লি পুলিশের নোটিশ নিয়ে মন্তব্য শুভেন্দুর
আইন আইনের পথে চলবে, মমতার দিল্লি পুলিশের নোটিশ নিয়ে মন্তব্য শুভেন্দুর

আইন আইনের পথে চলবে, মমতার দিল্লি পুলিশের নোটিশ নিয়ে মন্তব্য শুভেন্দুর

Bengal Liberty : ১৩ বছরের পুরনো একটি মামলায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিল দিল্লি পুলিশ। তাঁর বাসভবনে গিয়ে নোটিশ দিয়ে এসেছে পুলিশ। তবে এই বিষয়ে কিছু বলতে না চাইলেও রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আমার জানা নেই। তবে আইন আইনের পথে চলবে। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মামলায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে।

এদিন রাতে এক অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানান, যে বিষয়ে তাঁর জানা নেই, সেই বিষয়ে তিনি কিছু বলবেন না। আইন আইন অনুযায়ী চলবে। তবে তিনি জানিয়েছেন, আগামীকাল তিনি তাঁর বিধানসভা কেন্দ্র ভবানীপুরের পটুয়াপাড়ায় কালীপুজোর অনুষ্ঠানে যাবেন। উল্লেখ্য, এই ভবানীপুর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, তাঁর কাছে তাঁর বিধানসভা কেন্দ্র মন্দিরের মতো। তিনি সেখানে মুখ দেখানোর জন্য যান না।

এদিন ধৃত ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসকে নিয়ে মুখ খুলতেও দেখা যায় শুভেন্দুকে। পরেশরামের বিরুদ্ধে সেচ দফতরের জমি দখল করে যে বৃদ্ধাশ্রম তৈরির অভিযোগ রয়েছে, সেই কথাও উল্লেখ করেন তিনি। সেই সঙ্গে বলেন, উনি নাকি মুম্বাইয়ে পালাতে যাচ্ছিলেন। উনি যদি কিছু না করেন তাহলে পালাচ্ছিলেন কেন? এত ভয় কীসের? তার মানে ডাল মে কুছ কালা হে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।