Bengal Liberty: “মমতার আমলে বন্দি জীবন কাটাতে হত কালীঘাটের বাসিন্দাদের ” মমতার আমলে
কালীঘাটের মানুষের অবস্থান নিয়ে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনকে কেন্দ্র করে অতিরিক্ত নিরাপত্তার ঘেরাটোপে কার্যত স্বাভাবিক জীবনযাপনের অধিকার হারিয়েছিলেন এলাকার মানুষ। বাড়ি থেকে বেরোনো কিংবা রাস্তা পারাপারের ক্ষেত্রেও নানা বিধিনিষেধ, পরিচয়পত্র দেখানো এবং নিরাপত্তারক্ষীদের তল্লাশির মুখে পড়তে হত তাঁদের।

তবে মঙ্গলবার কালীঘাটে দেখা গেল সম্পূর্ণ অন্য ছবি। মুখ্যমন্ত্রী নিজে পায়ে হেঁটে ঘুরলেন গোটা এলাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় একের পর এক ক্লাবের কালীপুজোয় যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোথাও নিজের হাতে আরতি করলেন, কোথাও কালীপ্রতিমাকে মালা পরিয়ে পুজো দিলেন। এমনকী, স্থানীয়দের সঙ্গে জনসংযোগ করতে করতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের রাস্তা দিয়েও হেঁটে যান শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রীকে একবার সামনে থেকে দেখতে রাস্তার দু পাশে ভিড় জমান বাসিন্দারা। কেউ হাত মেলালেন, কেউ আবার উপহার তুলে দিলেন। এক খুদে নিজের হাতে আঁকা পেন্সিলের প্রতিকৃতি শুভেন্দুর হাতে তুলে দেন। খুশি হয়ে নিজের গলার উত্তরীয় তাঁকে পরিয়ে দেন মুখ্যমন্ত্রী। আর এক অনুরাগী নিজের সংগ্রহে রাখলেন মুখ্যমন্ত্রীর অটোগ্রাফও।
আরও খবর
কালীঘাটের মানুষের স্বাভাবিক জীবনের ছন্দপতন নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ” এখানে আগের সরকারের আমলে একটু বিশেষ কার্ড ব্যবহার করতে হত মানুষকে। যেটি দেখিয়ে তারা যাওয়া আসা করত। ঘরে ঘরে অনেক বেকার। মানুষকে কার্যত বন্দি করে রাখা হয়েছিল।”
মমতা ক্ষমতা থেকে সরে যাওয়ার পরেই এলাকার বাসিন্দাদের একাংশ অভিযোগ করেছিল, দীর্ঘদিনের নিরাপত্তাজনিত বিধিনিষেধে তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হত। তাঁরা চান, সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এলাকায় স্বাভাবিক জনজীবন ফিরে আসুক।
কালীঘাটের এই জনসংযোগ কর্মসূচির প্রসঙ্গেই শুভেন্দু অধিকারী বলেন, ” নিরাপত্তার নামে সাধারণ মানুষকে বন্দি করে রাখার এই সংস্কৃতি কখনও মেনে নেওয়া যায় না। প্রাক্তন মুখ্যমন্ত্রীর যদি এতোই নিরাপত্তা দরকার ছিল তাহলে ঘন জনবসতি এলাকা থেকে দূরে থাকা উঠিত ছিল।”
তবে নিজের বিধানসভা এলাকায় এসে রহাইরের মুখ্যমন্ত্রীর এমন অবাধ ,সহজ সরল আচরণ নজিরবিহীন বলেই দাবি করেছে অনেকেই।


