৫ গোলের লজ্জার হার ভারতের! নিউজিল্যান্ডের কাছে ০-৫ গোলে বিধ্বস্ত ব্লু টাইগার্স
৫ গোলের লজ্জার হার ভারতের! নিউজিল্যান্ডের কাছে ০-৫ গোলে বিধ্বস্ত ব্লু টাইগার্স

৫ গোলের লজ্জার হার ভারতের! নিউজিল্যান্ডের কাছে ০-৫ গোলে বিধ্বস্ত ব্লু টাইগার্স

Bengal Liberty : মাঠে নামার আগে প্রত্যাশা ছিল লড়াই করে জয়ের মুখ দেখবে ভারতীয় ফুটবল দল। কিন্তু বাস্তবে ছবিটা সম্পূর্ণ আলাদা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একেবারেই দাঁড়াতে পারল না ব্লু টাইগার্সরা। প্রতিপক্ষের আক্রমণের সামনে কার্যত দিশেহারা হয়ে পড়ল ভারতীয় রক্ষণভাগ। শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিল নিউজিল্যান্ড।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে নিউজিল্যান্ড। ভারতের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে প্রথম গোলের দেখা পায় তারা। বিজয় ভার্গিসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। এরপর ম্যাচের ৩৪ মিনিটে জেসি রান্ডাল গোল করে ব্যবধান বাড়ান। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগেই ৪৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে ভারতের বিপদ আরও বাড়িয়ে দেন রান্ডাল। ফলে প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে ভারত।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামলেও পরিস্থিতির কোনও পরিবর্তন করতে পারেনি ভারতীয় দল। বরং নিউজিল্যান্ডের আক্রমণের ঝাঁজ আরও বাড়তে থাকে। ম্যাচের ৫৭ মিনিটে উড গোল করে স্কোরলাইন ৪-০ করেন। এরপর ৭৪ মিনিটে লাচলান বেলিসের গোলে নিউজিল্যান্ডের জয় কার্যত নিশ্চিত হয়ে যায়।

শেষ পর্যন্ত আর কোনও গোল করতে পারেনি ভারত। ৫-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড। অন্যদিকে, একাধিক রক্ষণাত্মক ভুল এবং আক্রমণে ব্যর্থতার কারণে বড়সড় হারের মুখ দেখতে হল ভারতকে। এই ম্যাচে ভারতীয় দলের পারফরম্যান্স নিঃসন্দেহে সমর্থকদের হতাশ করবে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।