Bengal Liberty : দুই গোলে পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন! ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে ত্রিনিদাদ ও টোবাগোর বিরুদ্ধে অসাধারণ জয় ছিনিয়ে নিল ভারতের অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে ত্রিনিদাদ ও টোবাগোকে ৩-২ গোলে হারিয়ে মাঠ ছাড়ল ব্লু কল্টস। প্রথমার্ধে ০-২ গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে তিনটি গোল করে ম্যাচের রং বদলে দেয় বিবিয়ানো ফার্নান্ডেজের ছেলেরা।
ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে আক্রমণাত্মক ফুটবল দেখা যায়। তবে ম্যাচের ৬ মিনিটেই প্রথম ধাক্কা খায় ভারত। জেলন ক্যারিংটনের গোলে এগিয়ে যায় ত্রিনিদাদ ও টোবাগো। পিছিয়ে পড়েও সমতায় ফেরার লক্ষ্যে একের পর এক আক্রমণ চালায় ভারতীয় দল। কিন্তু প্রতিপক্ষের গোলরক্ষকের কাছে বারবার আটকে যেতে হয় ব্লু কল্টসকে।
এরপর ১৮ মিনিটে জোশুয়া সাইরাসের গোলে ব্যবধান দ্বিগুণ করে ত্রিনিদাদ ও টোবাগো। প্রথমার্ধের শেষ পর্যন্ত আর গোলের মুখ খুলতে পারেনি ভারত। ফলে বিরতিতে ০-২ গোলে পিছিয়ে থেকেই মাঠ ছাড়ে ভারতীয় অনূর্ধ্ব-১৫ দল।
আরও খবর
এরপর ১৮ মিনিটে জোশুয়া সাইরাসের গোলে ব্যবধান দ্বিগুণ করে ত্রিনিদাদ ও টোবাগো। প্রথমার্ধের শেষ পর্যন্ত আর গোলের মুখ খুলতে পারেনি ভারত। ফলে বিরতিতে ০-২ গোলে পিছিয়ে থেকেই মাঠ ছাড়ে ভারতীয় অনূর্ধ্ব-১৫ দল।
বিরতির পর সম্পূর্ণ অন্য মেজাজে মাঠে নামে ভারত। ম্যাচের ২৩ মিনিটে রলালরেমরুয়াটফেলার পাস থেকে গোল করে ব্যবধান কমান ভিক্টর লালাউম্পুইয়া। এই গোলের পরেই যেন নতুন করে আত্মবিশ্বাস ফিরে পায় ভারতীয় শিবির।
এর ঠিক দুই মিনিট পর অর্থাৎ ২৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ভারতকে সমতায় ফেরান ভিক্টর। পরপর দুই গোল হজম করে চাপে পড়ে যায় ত্রিনিদাদ ও টোবাগো। এরপর ম্যাচের ২৯ মিনিটে নিবাস মেইতেই ওয়াহেংবামের ক্রস থেকে গোল করে ভারতের প্রত্যাবর্তন সম্পূর্ণ করেন রলালরেমরুয়াটফেলা। ৩-২ গোলে এগিয়ে যায় ভারত ।
তবে শেষ পর্যন্ত নিজেদের লিড ধরে রাখতে সক্ষম হয় ভারতীয় দল। দুই গোলে পিছিয়ে থেকেও ৩-২ গোলে ম্যাচ জিতে নেয় ব্লু কল্টস। এই জয়ের ফলে টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ে নিজেদের অভিযান এগিয়ে নিয়ে গেল ভারত। এবার আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত, পজিশন ৮১ থেকে ৮৮ নির্ধারণের কোয়ার্টার ফাইনালে। আগামীকাল আফগানিস্তানের বিরুদ্ধে নামবে ভারত জয়ের ধারা কী অব্যাহত থাকবে সেটাই দেখার।


