James Anderson
James Anderson

৪৪ বছরেও ক্রিকেটের নতুন ইনিংস শুরু করতে চলেছেন কিংবদন্তী জেমস অ্যান্ডারসন!

Bengal Liberty : বয়স যে শুধুমাত্র একটা সংখ্যা, তা যেন আরও একবার প্রমাণ করতে চলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন। ৪৪ বছর বয়সেও ক্রিকেটের ময়দান থেকে সরে দাঁড়াতে নারাজ ইংল্যান্ডের এই তারকা বোলার। এবার নতুন দেশে, নতুন ভূমিকায় ক্রিকেটে নিজের যাত্রা অব্যাহত রাখতে চলেছেন তিনি। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিনের অধ্যায়ের ইতি ঘটলেও এবার ইতালির ক্রিকেটে নতুন চ্যালেঞ্জ নিতে চলেছেন অ্যান্ডারসন।

দীর্ঘ ২৫ বছরের সম্পর্কের ইতি টেনে ল্যাঙ্কাশায়ার তাঁকে আগামী মরশুমের জন্য নতুন চুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাতেও ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসায় যে কোনও ভাটা পড়েনি, তা স্পষ্ট। এবার ইতালির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নাপোলি নাইটসের অধিনায়ক ও সহ-মালিক হিসেবে নতুন ।

ইতালিতে নতুন ইনিংস অ্যান্ডারসনের

আগামী ১৮ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রোমার রোমা ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ইটালিয়া টি১০ লিগ। ছয়টি দলকে নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় ১০ ওভারের ফরম্যাটে খেলতে দেখা যাবে ক্রিকেটারদের। নাপোলি নাইটসের হয়ে অধিনায়কত্বের পাশাপাশি দলের সহ-মালিক হিসেবেও দায়িত্ব সামলাবেন অ্যান্ডারসন। তাঁর সঙ্গে এই ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক হিসেবে রয়েছেন প্রাক্তন ল্যাঙ্কাশায়ার সতীর্থ লুক সাটন।

শুধু অ্যান্ডারসনই নন, এই প্রতিযোগিতায় ক্রিস গেইল, শন মার্শ এবং ডেভিড মালানের মতো পরিচিত তারকাদেরও দেখা যাওয়ার কথা। পাশাপাশি ইতালির জাতীয় দলের ক্রিকেটারদেরও সুযোগ দেওয়া হবে এই টুর্নামেন্টে। আয়োজকদের লক্ষ্য শুধুমাত্র একটি প্রতিযোগিতা আয়োজন নয়, বরং ইতালিতে ক্রিকেটের প্রসার ঘটানো এবং স্থানীয় প্রতিভাদের সামনে নতুন সুযোগ তৈরি করা।

ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০-রও বেশি ম্যাচ খেলেছেন জেমস অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে ৭০৪টি উইকেট, যা কোনও ফাস্ট বোলারের ক্ষেত্রে সর্বোচ্চ। ২০২৪ সালের জুলাই মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছিলেন তিনি। ২০২৬ সালে ল্যাঙ্কাশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৫০টি উইকেটও নিয়েছিলেন এই অভিজ্ঞ পেসার। টি১০ এর পাশাপাশি একাদিক ছোট বড় প্রতিযোগিতাতেও দেখা যাচ্ছে ইংল্যান্ডের কিংবদন্তী খেলোয়াড় কে। আগামীদিনে ক্রিকেটেরে আর কোন পর্যায় দেখা যাবে অ্যান্ডারসন সেটাই দেখার।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।