CommonWealth Games 2026
CommonWealth Games 2026

CommonWealth Games 2026 : প্যারা অ্যাথলেটিক্সে ভারতের জোড়া পদক!

Bengal Liberty

কমনওয়েলথ(CommonWealth Games 2026) গেমসের প্যারা অ্যাথলেটিক্সে ভারতের জয়জয়কার! পুরুষদের শটপুট (F57) বিভাগে জোড়া পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ভারতের দুই ক্রীড়াবিদ—সোমন রানা ও শুভম জুয়াল। শটপুট প্রতিযোগিতার শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ছিলেন সোমন রানা ও শুভম জুয়াল।

Commonwealth Games 2026
CommonWealth Games 2026

অসাধারণ লড়াইয়ের পর শেষ পর্যন্ত সোমন রানা স্বর্ণপদক জয় করেন। অন্যদিকে, সবাইকে অবাক করে দিয়ে অনবদ্য লড়াইয়ের নজির গড়ে রৌপ্য পদক ছিনিয়ে নেন শুভম জুয়াল। মেডেল পডিয়ামে বাজলো জাতীয় সংগীত, সবার উপরে উড্ডীন হলো ভারতের জাতীয় পতাকা। মনের মধ্যে একটাই সুর—‘বন্দে মাতরম্‌’। এই জয়ের মধ্য দিয়েই শেষ হলো পদক জয়ের অভিযান।

প্রথম রাউন্ডেই এগিয়ে সোমন(CommonWealth Games 2026)

প্রতিযোগিতার শুরু থেকেই সোমনের চোখে-মুখে ছিল আত্মবিশ্বাস, হার মানার বিন্দুমাত্র ছাপ ছিল না। প্রথম প্রচেষ্টাতেই ১৩.৩৮ মিটার থ্রো করে তিনি শীর্ষে উঠে যান। এরপর দ্বিতীয় প্রচেষ্টায় ১৩.৪০ মিটার থ্রো করে নিজের অবস্থান আরও মজবুত করেন। শেষ পর্যন্ত এই পারফরম্যান্সই তাঁকে এনে দেয় কাঙ্ক্ষিত সোনা।

দুরন্ত লড়াইয়ে শেষ মুহূর্তে বাজিমাত(CommonWealth Games 2026)

সোমন রানার মতো সহজে পদক নিশ্চিত করতে পারেননি শুভম জুয়াল। প্রতি মুহূর্তে তাঁকে কঠিন লড়াই চালাতে হয়েছে। তবে শেষ থ্রো-তে অসাধারণ প্রত্যাবর্তন ঘটিয়ে তিনি রৌপ্য পদক নিশ্চিত করেন। আর এর মাধ্যমেই জোড়া সাফল্যের নজির গড়লেন ভারতের এই দুই উজ্জ্বল নক্ষত্র।

Advertisement
Advertisement

পদক তালিকায় ভারতের বর্তমান অবস্থান(CommonWealth Games 2026)

সোমন ও শুভমের এই জোড়া পদকের দৌলতে ২০২৬ কমনওয়েলথ গেমসে ভারতের মোট পদক সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০। ভারতের ঝুলিতে এখন রয়েছে ৮টি সোনা, ১৫টি রুপো এবং ৭টি ব্রোঞ্জ। ধারাবাহিক এই সাফল্যের ফলে পদক তালিকায় ভারত আরও শক্তিশালী অবস্থানে পৌঁছে গেল। বেশ কয়েকটি জনপ্রিয় ইভেন্ট বাদ পড়া সত্ত্বেও অভাবনীয় সাফল্যের নজির গড়েছেন ভারতের ক্রীড়াবিদরা। যে ইভেন্টগুলোতে পদক আসেনি, সেগুলোতেও মাথা উঁচু করেই মাঠ ছেড়েছেন তাঁরা। আগামী অলিম্পিকের প্রস্তুতির ক্ষেত্রে এই ‘হার না মানা’ মানসিকতা যে দারুণ কাজে দেবে, তা বলাই বাহুল্য।

Advertisement
Advertisement

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury