ISL 2026
ISL 2026

ISL 2026 : অবশেষে আইএসএলের ডাকে পড়লো কাঠি পুজোর আগেই শুরু হচ্ছে প্রতিযোগিতা!

Bengal Liberty

গত মরসুমে নামমাত্র(ISL 2026)হয়েছিল আইএসএলে সিঙ্গেল রাউন্ড প্রতিযোগিতা দিয়েই কোনও মতে শেষ হয়েছিল ভারতীয় ফুটবলের সর্বোচ্চ লীগ। এবারেও শুরু থেকেই চলছিল টালবাহানা জামশেদপুরের নাম তুলে নেওয়া হোক কিংবা সর্বভারতীয় ফুটবল ফেডারেশন নিরুপায় হয়ে একাই লীগ পরিচালনা করা বা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের মধ্যেই যেন ক্রমশ পিছিয়ে পড়ছিল আইএসএল।

Advertisement
Advertisement

নতুন ভাবে আইএসএল(ISL 2026)

কিন্তু অবশেষে কাটলো জোট দীর্ঘ টালবাহানা জটিল পরিস্থিতির পর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হল দুর্গা পুজোর আগেই শুভ সূচনা হচ্ছে ইন্ডিয়ান সুপার লীগের। ১০ অক্টোবর থেকে মে মাস পর্যন্ত ডাবল রাউন্ড রবিন লীগ পুরোনো ফরমেট অনুযায়ী ১৩টি দল, ১৬৩টি ম্যাচের সঙ্গেই নতুন ভাবে শুরু হবে আইএসএল। সংক্রান্ত বিষয় নিয়ে ফেডারেশনের তরফ থেকে দাবি করা হয়েছে।

এআইএফএফের তরফ থেকে জানানো হয়েছে(ISL 2026)

” নতুন ভারতীয় প্রতিভা খুঁজে পাওয়া যায় এবং ভারতীয় ফুটবলের উন্নতির জন্য আদর্শ পরিমণ্ডল গড়ে তোলা।’ এবার আইএসএলে খেলবে বেঙ্গালুরু, চেন্নাইয়িন, চার্চিল ব্রাদার্স, ইস্টবেঙ্গল, এফসি গোয়া, ইন্টার কাশী, কেরালা ব্লাস্টার্স, মোহনবাগান, মুম্বই সিটি, নর্থইস্ট ইউনাইটেড, ওড়িশা এফসি, পাঞ্জাব এফসি এবং স্পোর্টিং ক্লাব দিল্লি। এদের মধ্যে চার্চিলের অংশগ্রহণ কর্তৃপক্ষের অনুমোদনের সাপেক্ষে”।

জমজমাট ভারতীয় ফুটবল(ISL 2026)

এই খবরে শিলমোহর পড়তেই আবারও নতুন উন্মাদনায় ভারতীয় ফুটবলকে ঘিরে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে । ২৬ সেপ্টেম্বর থেকে পরের বছরের মে মাস অবধি জমজমাট ভারতীয় ফুটবল।প্রথমেই ২৬ সেপ্টেম্বর পানামার বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতীয় ফুটবলের যাত্রাপথ তারপরে ৩ অক্টোবর পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিলের বিরুদ্ধে সল্টলেক স্টেডিয়ামে খেলতে দেখা যাবে ভারতকে।

ISL 2026
ISL 2026

এই ম্যাচের পরেই ৬ অক্টোবর দুবারের ও প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল উরুগুয়ের বিরুদ্ধে নামবে ব্লু টাইগার্সরা। এর পাশাপাশি আইএফএ শিল্ড ও ১০ অক্টোবর থেকে ইন্ডিয়ান সুপার লীগ নতুন করে শুরু হবে এবার প্রশ্ন একটাই আইএসএলের মধ্যে দিয়েই নতুন করে ফুটবলার উঠে আসবে? নাকি সব কিছুই শুধুমাত্র গিম্মিক এই নিয়েই সরগরম ফুটবল মহল।

 

 

Advertisement
Advertisement

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury