Nadia: মেয়াদউত্তীর্ণ টিকার অভিযোগে শিশুমৃত্যু! কাঠগড়ায় নদিয়ার স্বাস্থ্যকেন্দ্র

Bengal Liberty:

মেয়াদোত্তীর্ণ টিকা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে তিন মাসের শিশুর মৃত্যুর ঘটনায় উত্তপ্ত নদিয়ার হরিণঘাটা। নগরউখড়া-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হাঁড়িপাড়া সাতবেড়িয়া এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রে শিশুকে মেয়াদোত্তীর্ণ টিকা দেওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এরপরই শিশুটির মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের।

Advertisement
Advertisement

ঘটনার সূত্রপাত (Nadia)

 

পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট হাঁড়িপাড়া ঘোষপাড়া হেলথ সেন্টারে ঋষভ দাস নামে তিন মাসের ওই শিশুকে পোলিও-সহ একাধিক টিকা দেওয়া হয়। পরিবারের দাবি, টিকা দেওয়ার পর থেকেই শিশুটির শরীরের বিভিন্ন অংশ ফুলে যেতে শুরু করে এবং ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হয়। প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় ১৫ আগস্ট শিশুটিকে বনগাঁ জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবারের দাবি, বনগাঁ জেলা হাসপাতালের চিকিৎসকেরা শিশুটির শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ার কথা জানান এবং উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপর শিশুটিকে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অস্ত্রোপচারও হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। ২৯ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তিন মাসের ঋষভের।

NRS Hospital News

স্বাস্থ্য কেন্দ্রের ভূমিকায় প্রশ্ন (Nadia)

 

শিশুর মৃত্যুর পরেই স্বাস্থ্যকেন্দ্রের টিকাকরণ ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে পরিবার। তাদের অভিযোগ, টিকা দেওয়ার পর যে টিকাকরণ কার্ড বা নথিতে টিকার বিবরণ, স্বাস্থ্যকর্মীর স্বাক্ষর ও সিল থাকার কথা, সেটিও তাঁদের হাতে দেওয়া হয়নি। কেন ওই নথি দেওয়া হয়নি, তা নিয়েও প্রশ্ন তুলছে পরিবার।

পরিবারের আরও অভিযোগ, সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী বুলু মিত্র এবং সহকারী আশা কর্মী শিখা ভৌমিকের গাফিলতি রয়েছে। এমনকি ঘটনার পর তাঁদের টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও দাবি পরিবারের।

 

পুলিশের তদন্ত (Nadia)

 

ঘটনায় ইতিমধ্যেই নগরউখড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। তাঁদের দাবি, নিরপেক্ষ তদন্ত করে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হোক এবং কারও গাফিলতি বা অপরাধ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

এই ঘটনায় স্বাস্থ্যকেন্দ্রে টিকা সংরক্ষণ, মেয়াদ যাচাই, টিকাকরণ প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সত্যিই মেয়াদোত্তীর্ণ টিকা ব্যবহার করা হয়েছিল কি না, টিকার সংরক্ষণে কোনও গাফিলতি ছিল কি না এবং টিকাকরণ কার্ড কেন পরিবারকে দেওয়া হয়নি—এই প্রশ্নগুলির উত্তরই এখন তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একইসঙ্গে স্বাস্থ্যকেন্দ্রে শিশুদের টিকাকরণ ব্যবস্থার নিরাপত্তা ও নজরদারি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ আশিস বন্দ্যোপাধ্যায়ের স্মরণসভায় ঋতব্রত শিবিরের শক্তি প্রদর্শন! দুর্নীতি ইস্যুতে সরব ফিরহাদ-ঋতব্রত

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury