এগিয়ে আসছে 'আকভান', মঙ্গল পর্যন্ত বৃষ্টির প্রভাব দক্ষিণবঙ্গে
এগিয়ে আসছে 'আকভান', মঙ্গল পর্যন্ত বৃষ্টির প্রভাব দক্ষিণবঙ্গে

এগিয়ে আসছে ‘আকভান’, মঙ্গল পর্যন্ত বৃষ্টির প্রভাব দক্ষিণবঙ্গে

Bengal Liberty : ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে শুক্রবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের দুটি জেলা রয়েছে যেখানে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেই দুটি জেলা হল দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর। কম বেশি বৃষ্টির রেশ বজায় থাকবে মঙ্গলবার পর্যন্ত। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর সৃষ্টি এই ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল পুরীর কাছে শুক্রবার দুপুরে হওয়ার কথা রয়েছে। তবে এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী, অতি ভারী, মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে।

মৌসম ভবনের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল সাড়ে আটটা পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়্গ্রামে। সেখানে শুক্রবার সাড়ে ৮টা পর্যন্ত ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হাওয়া বইতে পারে। একই ধরনের আবহাওয়া বজায় থাকবে শনিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত। শনিবার থেকে অবশ্য মুর্শিদাবাদের দুই একটি জায়গায় বৃষ্টি হতে পারে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত রাজ্যের সর্বত্র হালকা বৃষ্টি হবে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।