Bengal Liberty: মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশ কলকাতায়। ঘূর্ণিঝড় ‘মুরাসুর’-এর প্রভাবে আবহাওয়ার পরিবর্তন দেখা গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে সোমবার রাতেই ঘূর্ণিঝড় ল্যান্ডফলের জেরে তার প্রভাব পড়তে পারে বাংলাতেও। মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
কলকাতার আবহাওয়া
এ দিন সকালে শহর কলকাতার তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মূলত মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
সোমবার দুপুরের পর থেকেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যায়। কলকাতার পাশাপাশি হাওড়া-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশে মেঘের ঘনঘটা বাড়ে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিও হয়েছে। মঙ্গলবারও সেই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলবর্তী এলাকাগুলিতে আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে। উপকূলবর্তী জেলা গুলিতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের এক-দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিনের বেলায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও বেশি থাকবে।
আরও খবর
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের এক-দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিনের বেলায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও বেশি থাকবে।
কেমন থাকবে উত্তরবঙ্গ
অন্যদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাব না পড়লেও
উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার অর্থাৎ ৪ নভেম্বর থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে। ফলে ঘূর্ণিঝড় ‘মুরাসুর’-এর প্রভাবে সাময়িক বৃষ্টির পরিস্থিতি তৈরি হলেও সপ্তাহের মাঝামাঝি থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হতে পারে


