Bengal Liberty : আজ, শনিবার দেশজুড়ে পালিত হচ্ছে ৮০তম স্বাধীনতা দিবস (Weather Alert)। জাতীয় পতাকা উত্তোলন থেকে শুরু করে নানা অনুষ্ঠানে সেজে উঠেছে শহর থেকে গ্রাম। তার উপর শনিবার ছুটির দিন হওয়ায় অনেকেই পরিবার-পরিজন নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন। কিন্তু সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াতে পারে আবহাওয়া। নিম্নচাপের প্রভাবে আজ বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই বেশ কিছু জেলায় সতর্কতা জারি করেছে (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের প্রভাবে শনিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। শুধু বৃষ্টি নয়, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বা ছুটির দিনে ঘুরতে বেরোলে আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখা জরুরি।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
শনিবার থেকেই উত্তরবঙ্গে বাড়তে পারে বৃষ্টির দাপট। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায়।
আরও খবর

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/15/tmc-news-3/


