Bengal Liberty : অবশেষে কিছুটা শক্তি হারিয়েছে গভীর নিম্নচাপ (Weather Alert)। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে ঝাড়খণ্ড এবং গঙ্গার পশ্চিমবঙ্গের সংলগ্ন উত্তর অংশের উপর অবস্থান করছে নিম্নচাপটি। ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে গিয়ে আরও দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আপাতত স্বস্তির ইঙ্গিত মিললেও বৃষ্টির দাপট এখনই কমছে না। বুধবারও দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ-রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি, কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। অতিরিক্ত বৃষ্টির জেরে নদী, নালা এবং জলাধার সংলগ্ন এলাকাগুলিতে ইতিমধ্যেই জলস্তর বেড়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে আগামী দিনে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং কলকাতায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সতর্কতা। নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ক্রমশ দুর্বল হয়ে একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তার প্রভাবেই দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টি চলবে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। টানা ভারী বৃষ্টির জেরে পাহাড়ি এলাকার বেশ কিছু জায়গায় ধসের পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও আবার ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে পাহাড়ি এলাকা। ফলে পর্যটন এবং যান চলাচলের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা প্রয়োজন। বুধবার জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টিপাত চলবে। ফলে নিম্নচাপ দুর্বল হলেও উত্তরবঙ্গের আবহাওয়ায় এখনই বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
আরও খবর

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/19/anti-corruption-bureau/


