Bengal Liberty : বর্ষার দাপট এখনও অব্যাহত পশ্চিমবঙ্গে (Weather Alert)। বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় এবং দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রাজ্যজুড়ে ফের ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ, শনিবার থেকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বর্ষণ এবং দমকা হাওয়ারও আশঙ্কা রয়েছে। গত সপ্তাহে টানা বৃষ্টিতে একাধিক জেলা ভিজে যাওয়ার পর আগামী দু’সপ্তাহও রাজ্যজুড়ে বৃষ্টির আবহ বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শনিবার থেকে নতুন করে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।এছাড়া হুগলি, নদীয়া, বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনার কারণে হলুদ সতর্কতা জারি রয়েছে। দিনের বিভিন্ন সময়ে আকাশ মেঘলা থাকবে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টির দাপট দেখা যেতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নেআবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, জোড়া ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের অধিকাংশ জেলাতেই বৃষ্টির দাপট বজায় থাকবে।
আরও খবর

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/21/meera-bhattacharya/


