Weather Alert
Weather Alert

West Bengal Weather: দক্ষিণবঙ্গে বাড়বে গরমের দাপট, তবে কি শনিবার ভিজবে তিলোত্তমা?

Bengal Liberty Desk: বৈশাখ পড়তেই বাংলাজুড়ে সূর্যের তেজ বাড়তে শুরু করেছে। চৈত্র শেষের বৃষ্টির রেশ কাটিয়ে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। গুমোট গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল শহরবাসী (West Bengal Weather)।

দক্ষিণের ৫ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস (West Bengal Weather)

কলকাতায় বৃষ্টির দেখা না মিললেও শনিবার দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে এবং ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

কলকাতা, হাওড়া এবং হুগলির বাসিন্দাদের জন্য খুব একটা স্বস্তির খবর নেই। এই জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে শহর ও শহরতলিতে।

West Bengal Weather
West Bengal Weather

আরও পড়ুন: মে মাসের প্রথম সপ্তাহেই ফলাফল প্রকাশ হতে চলেছে মাধ্যমিকের!

তীব্র গরমের সতর্কতা পশ্চিমের জেলাগুলোতে

রবিবার থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমাংশের জেলাগুলোতে গরমের অস্বস্তি আরও বাড়বে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটা বাড়তে পারে। আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

উত্তরবঙ্গের আবহাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণ যখন গরমে পুড়ছে, উত্তরবঙ্গে তখন বৃষ্টির পূর্বাভাস। শনিবার দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টির কারণে উত্তরবঙ্গে তাপমাত্রা নতুন করে বাড়ার সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদদের মতে, উত্তর বিহার থেকে ছত্তীসগঢ় পর্যন্ত ঝাড়খণ্ডের ওপর দিয়ে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি ওড়িশা উপকূলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই জোড়া সিস্টেমের প্রভাবেই কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে, আবার কোথাও পশ্চিমী শুকনো হাওয়ার দাপটে বাড়ছে গরম।

https://youtu.be/j-1GsOCUzdg

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury