Madhyamik result 2026
Bengal Liberty, Kolkata :
অবশেষে শেষ হতে চলেছে অপেক্ষা Madhyamik result 2026। রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় আপডেট। আগামী ৮ মে প্রকাশ পেতে পারে মাধ্যমিক ২০২৬-এর ফলাফল এমনটাই ইঙ্গিত মিলছে শিক্ষা মহল সূত্রে। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবুও প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

কী জানা যাচ্ছে? Madhyamik result 2026
চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে। শেষ হয় ১২ ফেব্রুয়ারি। প্রতি বছরের মতো এবারও পরীক্ষার প্রায় ৯০ দিনের মধ্যেই ফল প্রকাশের পথে হাঁটছে পর্ষদ। সেই হিসেবেই মে মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই ফল প্রকাশের জোর সম্ভাবনা।
পরীক্ষার্থীর সংখ্যা কত?
এবার মাধ্যমিক পরীক্ষায় বসেছিল মোট ৯,৭১,৩৪০ জন পরীক্ষার্থী।
তার মধ্যে—ছাত্র: ৪,২৬,৭৩৩
ছাত্রী: ৫,৪৪,৬০৬
তৃতীয় লিঙ্গ: ১
উল্লেখ্য সংখ্যার নিরিখে স্পষ্ট, এবারও ছাত্রীরাই এগিয়ে। গত কয়েক বছরের ট্রেন্ড অনুযায়ী, পাশের হার এবং মেধাতালিকাতেও ছাত্রীদের সাফল্য নজর কেড়েছে—এবারও সেই ধারা বজায় থাকে কি না, সেদিকেই নজর থাকবে।
মূল্যায়ন প্রক্রিয়া প্রায় শেষ
পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই দ্রুত গতিতে খাতা মূল্যায়নের কাজ শুরু করে পর্ষদ। শিক্ষা মহলের খবর, অধিকাংশ খাতা ইতিমধ্যেই মূল্যায়ন সম্পন্ন হয়েছে। বর্তমানে চলছে নম্বর আপলোড, ডেটা প্রসেসিং এবং ফাইনাল ট্যাবুলেশন। কোনও ভুলভ্রান্তি এড়াতে একাধিক স্তরে যাচাই করা হচ্ছে ফলাফল।
মার্কশিট ও সার্টিফিকেট কবে?
অনলাইনে ফল প্রকাশের পর নির্দিষ্ট দিন থেকে স্কুলগুলিতে পাঠানো হবে অরিজিনাল মার্কশিট ও সার্টিফিকেট। পরীক্ষার্থীরা নিজেদের স্কুল থেকেই তা সংগ্রহ করতে পারবে। সাধারণত ফল প্রকাশের ২-৩ দিনের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়।
সব মিলিয়ে, জীবনের প্রথম বড় বোর্ড পরীক্ষার ফল প্রকাশের দিন এখন একেবারে দরজায় কড়া নাড়ছে। প্রায় ৯.৭ লক্ষ পরীক্ষার্থীর চোখ এখন সেই এক দিনের দিকে ৮ ই মে। কেমন হবে ফল, কে করবে সেরা সব প্রশ্নের উত্তর মিলবে আর কয়েক দিনের মধ্যেই।
