Kolkata Metro
ছুটির দিনে মেট্রো পরিষেবা ব্যাহত! ব্লু লাইনে আংশিক বন্ধ থাকবে মেট্রো চলাচল

ছুটির দিনে মেট্রো পরিষেবা ব্যাহত! ব্লু লাইনে আংশিক বন্ধ থাকবে মেট্রো চলাচল

Bengal Liberty : রবিবার মেট্রোযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ ব্লু লাইনে আংশিকভাবে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ব্রিজি রোড থেকে ময়দান পর্যন্ত অংশে মেরামতির কাজ চলবে। সেই কারণে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অংশে বন্ধ থাকবে মেট্রো চলাচল। অর্থাৎ, টানা ন’ঘণ্টা পরিষেবা বন্ধ থাকবে সংশ্লিষ্ট রুটে।

তবে মেরামতির কাজের জন্য রবিবারকেই বেছে নেওয়ার পিছনে রয়েছে যাত্রীদের অসুবিধা কমানোর ভাবনা। সপ্তাহের অন্যান্য দিনে অফিস ও কর্মস্থলে যাতায়াতের জন্য বহু মানুষ মেট্রোর উপর নির্ভর করেন। বিশেষ করে কর্মব্যস্ত দিনে পরিষেবা বন্ধ থাকলে নিত্যযাত্রীদের ব্যাপক সমস্যায় পড়তে হয়। সেই কথা মাথায় রেখেই রবিবার, যখন অধিকাংশ অফিস বন্ধ থাকে এবং যাত্রীচাপ তুলনামূলকভাবে কম থাকে, সেই দিনটিকেই মেরামতির কাজের জন্য বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

মেট্রো রেলের তরফে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই মেরামতির কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সন্ধ্যা ৬টার পর ফের স্বাভাবিক ছন্দে ফিরবে মেট্রো পরিষেবা। ফলে দিনের বেলায় ওই অংশে যাতায়াতের পরিকল্পনা থাকলে যাত্রীদের বিকল্প পরিবহণের ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।