Transport Scam West Bengal
Transport Scam West Bengal

Transport Scam West Bengal: পরিবহন দপ্তরে হাজার কোটির কেলেঙ্কারি! সিএজি রিপোর্টে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

Bengal Liberty: রাজ্যের পরিবহন দপ্তরে (RTO এবং STA) সফটওয়্যারে কারচুপি এবং নজরদারির অভাবেই হাজার হাজার কোটি টাকার রাজস্ব লোকসান ও দুর্নীতির হদিশ মিলেছে। সম্প্রতি প্রকাশিত ‘সিএজি’ (CAG Report No. 7 of 2025)-এর এক্সিকিউটিভ সামারিতে এই চাঞ্চল্যকর তথ্যগুলি উঠে এসেছে, যা নিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।

Advertisement
Advertisement

কোটি কোটি টাকার ট্যাক্স ও জরিমানা ফাঁকি (Transport Scam West Bengal)

সিএজি রিপোর্ট অনুযায়ী, রাজ্যের ৫২টি আরটিও-র অধীনে প্রায় চার লক্ষেরও বেশি গাড়ির বকেয়া রোড ট্যাক্স ও জরিমানা আদায় না করায় সরকারের ১,০৭৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি, ডিলারদের ট্যাক্স ফাঁকি এবং ফিটনেস সার্টিফিকেট (CF) ছাড়াই হাজার হাজার গাড়ি রাস্তায় চলার কারণে শত শত কোটি টাকার রাজস্ব হারিয়েছে রাজ্য।

Advertisement
Advertisement

সফটওয়্যারে কারচুপি ও জালিয়াতি (Transport Scam West Bengal)

‘ই-বাহন’ ও ‘ই-সারথি’ সফটওয়্যারে গলদ রেখে নিয়মবহির্ভূতভাবে লাইসেন্স প্রদান এবং ১০ লক্ষেরও বেশি গাড়ি ভুয়া ট্রেড সার্টিফিকেটের মাধ্যমে রেজিস্টার্ড হওয়ার মতো মারাত্মক অনিয়মের তথ্যও এই রিপোর্টে প্রকাশ পেয়েছে।

আরও পড়ুনঃ

https://bengalliberty.com/2026/07/31/shradha-singh-raf-video/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury