MS Dhoni Court Order
MS Dhoni Court Order

আইপিএলের আগেই আইনি ধাক্কা, (MS Dhoni Court Order) আদালতের নির্দেশে অর্থ জমা দিতে হবে “ক্যাপ্টেন কুল” ধোনি কে!

Bengal Liberty, ১৫ ফেব্রুয়ারি: আইপিএল শুরুর আগে ব্যক্তিগত ও আইনি জটিলতায় বড় ধাক্কার মুখে পড়লেন ভারতীয় ক্রিকেটের অন্যতম আইকন MS Dhoni । একটি পুরনো মানহানি মামলার প্রেক্ষিতে মাদ্রাজ হাইকোর্ট তাঁকে ১০ লক্ষ টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে (MS Dhoni Court Order) । আদালতের নির্দেশ অনুযায়ী, নির্দিষ্ট সময়সীমার মধ্যেই এই অর্থ জমা দিতে হবে প্রধান বিচারপতির ত্রাণ তহবিলে ।

MS Dhoni
MS Dhoni

পুরনো আইপিএল বিতর্কের সূত্র (MS Dhoni Court Order)!

ঘটনার সূত্র ২০১৩ সালের আইপিএল বিতর্ক নিয়ে। সেই সময় IPL জুড়ে ম্যাচ ফিক্সিং নিয়ে বড় অভিযোগ ওঠে। তদন্তের জেরে সাময়িকভাবে নিষিদ্ধ হতে হয়েছিল Chennai Super Kings এবং Rajasthan Royals-কে।

এই তদন্তে যুক্ত ছিলেন আইপিএস অফিসার G Sampath Kumar। পরে তিনি দাবি করেন, তদন্তের কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পূর্ণভাবে প্রকাশ্যে আনা হয়নি। সেই দাবি ঘিরেই বিতর্ক তীব্র হয় এবং ক্রিকেট মহলেও তা নিয়ে আলোড়ন তৈরি হয়।

MS Dhoni Court Order
MS Dhoni Court Order

 

আইনি লড়াইয়ের পথ (MS Dhoni Court Order)

এই মন্তব্যের জেরে ধোনি আইনি পদক্ষেপ নেন । তাঁর অভিযোগ ছিল, এমন বক্তব্য দেশের সর্বোচ্চ আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। বিষয়টি পৌঁছায় দেশের শীর্ষ আদালতের বিচার ব্যবস্থার আলোচনাতেও।

ধোনি তখন মানহানির অভিযোগে বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছিলেন (MS Dhoni Court Order) । পরবর্তীতে মামলার নানা পর্যায়ে শুনানি চলতে থাকে।

MS Dhoni Court Order
MS Dhoni

আরও পড়ুন:

India vs Pakistan 2026: ইন্ডিয়া কি পারবে ৭-১ এর রিভালরি ৮-১ করতে?

Indian Super League (ISL) 2025-26: ১৪ ফেব্রুয়ারি কিক-অফ, নতুন ফরম্যাটে জমবে আইএসএল ২০২৫-২৬!

কেন দিতে হবে এই অর্থ (MS Dhoni Court Order)?

বর্তমান নির্দেশ অনুযায়ী, এটি কোনও জরিমানা বা শাস্তিমূলক অর্থ নয়। আদালতে জমা থাকা গুরুত্বপূর্ণ অডিও-ভিডিও প্রমাণ আদালতের উপযোগী নথিতে রূপান্তর করার জন্য দোভাষী ও টাইপিং সংক্রান্ত খরচ দরকার আর সেটা বহন করতে হবে ধোনিকেই এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের।

ক্রিকেট মাঠে ঠান্ডা মাথার জন্য ‘ক্যাপ্টেন কুল’ হিসেবে পরিচিত ধোনি বহু কঠিন পরিস্থিতি সামলেছেন (MS Dhoni Court Order) । কিন্তু মাঠের বাইরের আইনি লড়াইও যে সমান কঠিন হতে পারে, সেই বাস্তবতাই আবার সামনে এল । আইপিএলের প্রস্তুতি চলার মধ্যেই এই নির্দেশ তাঁর ব্যক্তিগত জীবনে চাপ বাড়াল বলেই মনে করছেন অনেকে। তবে এই ঘটনা মনে করিয়ে দেয়, জনপ্রিয়তা যতই থাকুক, আইনের সামনে সকলেই সমান

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury