Bengal Liberty
ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত হল এবারের ডব্লিউডব্লিউই র। একের(WWE Raw)পর এক উত্তেজনাপূর্ণ ম্যাচে জমে উঠল রাতের আসর। রে ফেনিক্সকে হারিয়ে বড় জয় তুলে নিলেন পেন্টা। অন্যদিকে ইথান পেজকে পরাজিত করে নজর কাড়লেন ড্রাগন লি। তবে রাতের সবচেয়ে বড় চমক, এবার বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য রোমান রেইন্সের মুখোমুখি হতে চলেছেন পেন্টা।

রে ফেনিক্সকে হারিয়ে পেন্টার বড় জয়(WWE Raw)
ক্লিভল্যান্ডে রিংয়ে মুখোমুখি হন পেন্টা ও রে ফেনিক্স। দুই তারকার মধ্যে শুরু থেকেই দেখা যায় তীব্র লড়াই। দ্রুতগতির মুভ এবং আক্রমণাত্মক পারফরম্যান্সে ম্যাচ জমিয়ে দেন দু’জনেই। শেষ পর্যন্ত রে ফেনিক্সকে পরাজিত করে জয় তুলে নেন পেন্টা। নিজের পারফরম্যান্স দিয়ে দর্শকদের মন জয় করার পাশাপাশি বড় ম্যাচের জন্যও নিজের দাবিকে আরও শক্ত করলেন তিনি।

রোমান রেইন্সের সামনে এবার পেন্টা(WWE Raw)
পেন্টার জন্য সবচেয়ে বড় খবর অবশ্য ম্যাচের পর। বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য এবার রোমান রেইন্সের বিরুদ্ধে লড়াই করতে চলেছেন তিনি। রোমান রেইন্সের মতো তারকার বিরুদ্ধে পেন্টার এই ম্যাচ যে তাঁর ক্যারিয়ারের অন্যতম বড় পরীক্ষা হতে চলেছে, তা বলাই যায়। রে ফেনিক্সকে হারানোর পর এবার রোমানকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ জেতার সুযোগ রয়েছে পেন্টার সামনে।
আরও খবর
ইথান পেজকে হারালেন ড্রাগন লি(WWE Raw)
অন্যদিকে ক্লিভল্যান্ডের র-তে ইথান পেজের বিরুদ্ধে লড়াইয়ে নামেন ড্রাগন লি। ম্যাচের শুরু থেকেই দু’জনের মধ্যে দেখা যায় হাড্ডাহাড্ডি লড়াই। বারবার ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করেন দুই তারকা।
তবে শেষ পর্যন্ত ইথান পেজকে পরাজিত করে জয় তুলে নেন ড্রাগন লি। গুরুত্বপূর্ণ এই জয় তাঁকে পরবর্তী বড় ম্যাচের জন্য আত্মবিশ্বাস জোগাবে।
চ্যাড গেবলের বিরুদ্ধে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ(WWE Raw)
ড্রাগন লির সামনে এবার আরও বড় পরীক্ষা। ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য চ্যাড গেবলের মুখোমুখি হতে চলেছেন তিনি। একদিকে চ্যাড গেবলের অভিজ্ঞতা ও টেকনিক্যাল দক্ষতা, অন্যদিকে ড্রাগন লির গতি ও অ্যাথলেটিসিজম—দুই তারকার এই লড়াই নিঃসন্দেহে হতে চলেছে অত্যন্ত আকর্ষণীয়।
র ইন মেক্সিকো(WWE Raw)
১৪ সেপ্টেম্বর এক ঐতিহাসিক রয়ের জন্য সবাই এখন থেকেই অধীর আগ্ররে অপেক্ষা করে আছে। ১৫ বছর পর আবারো র মেক্সিকো থেকে অনুষ্ঠিত হবে শেষবার ২০১৫ সালে র অনুষ্টিত হয়েছিল তাই র নিয়ে রেসলিং সমর্থকদের উন্মাদনা তুঙ্গে।

সেই শোতেই চ্যাড গেবলের বিপক্ষে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই হবে ঘরের ছেলে ড্রাগন লির বিরুদ্ধে । আর শোয়ের মেইন ইভেন্টে হবে সকলের এক সময়কার স্বপ্নের ম্যাচ রোমান রেইন্সের মুখোমুখি হবে আরেক ঘরের ছেলের পেন্টা। ওয়ার্ল্ড হেভিওয়েইট চ্যাম্পিয়নশিপের জন্য শেষ অবধি কি হবে? ঘরের মাঠে বাজিমাত করবে দুই কিংবদন্তী নাকি হবে পরাজয় এই নিয়েই চলছে বিস্তর আলোচনা।



