Union Budget 2026
Union Budget 2026

ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের (Union Budget 2026) জন্য বড় সুযোগ, স্কুল ও কলেজে নতুন ল্যাব স্থাপনের ঘোষণা অর্থমন্ত্রীর! ₹10,000 Crore Fund for Creators

Bengal Liberty, Kolkata: ২০২৬-২৭ সালের কেন্দ্রীয় বাজেট(Union Budget 2026) পেশকালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ও সৃজনশীল শিল্পকে শক্তিশালী করার জন্য বড় ঘোষণা করেছেন। বাজেটে স্কুল ও কলেজে নতুন ল্যাব, গেমিং সেক্টরে কর্মসংস্থান এবং কনটেন্ট ক্রিয়েশন(Union Budget 2026) খাতের জন্য বিশেষ বরাদ্দ করতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

কনটেন্ট ক্রিয়েশন ও গেমিং সেক্টরে চাকরি(Union Budget 2026) :

অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশের গেমিং সেক্টরে ১০ লাখের বেশি নতুন পেশাদার নিয়োগের সুযোগ তৈরি হবে। ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ ল্যাব স্থাপন করা হবে, যেখানে অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্টস (VFX), গেমিং ও কমিক্স সম্পর্কিত প্রশিক্ষণ দেওয়া হবে।

স্কুল ও কলেজে ল্যাব(Union Budget 2026) :

দেশের ১৫,৫০০ শিক্ষা প্রতিষ্ঠানে নতুন AVGC (অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্টস, গেমিং ও কমিক্স) ল্যাব খোলা হবে। এর মাধ্যমে ছাত্রছাত্রীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি পাবে এবং নতুন কাজের সুযোগ তৈরি হবে। মুম্বইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ক্রিয়েটিভ টেকনোলজিসের সঙ্গে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।

 

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ বরাদ্দ (Union Budget 2026) :

নির্মলা সীতারমণ বাজেটে ঘোষণা করেছেন ১০ হাজার কোটি টাকা বরাদ্দ, যা ডিজিটাল ক্রিয়েটরদের প্রশিক্ষণ, স্কিল উন্নয়ন ও শিল্প বৃদ্ধির জন্য ব্যবহার করা হবে। এটি ‘অরেঞ্জ ইকোনমি’ বা সৃজনশীল অর্থনীতিকে শক্তিশালী করবে।

AI ও প্রযুক্তি খাতে নতুন উদ্যোগ (Union Budget 2026) :

Union Budget 2026
বাজেটে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) খাতে বিশেষ পদক্ষেপের কথাও বলা হয়েছে। একটি বিশেষ প্যানেল গঠন করা হবে, যা সেবা খাতে AI-এর প্রভাব পর্যালোচনা করবে। এর লক্ষ্য হলো, প্রযুক্তি ব্যবহারকে আরও কার্যকর ও দেশজুড়ে প্রসারিত করা।

বাজেটের এই ধারা দেশের যুবসমাজ এবং ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিকে বড় সুযোগ দিচ্ছে । বিশেষজ্ঞদের মতে ডিজিটাল কনটেন্ট ক্রিকেটারদের ওপর যে প্রশিক্ষণ দেয়ার কথা অর্থমন্ত্রী বলেছেন সেইটা ভবিষ্যতে গিয়ে লাভবান হতে পারে সকলেই ।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury