CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

CM Suvendu Adhikari : ভুয়ো রিলবাজদের শায়েস্তা মুখ্যমন্ত্রীর!

Bengal Liberty : আগস্ট মাসে এখনও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পৌঁছানোয় সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের জল্পনা ছড়িয়ে পড়েছে। বহু কন্টেন্ট ক্রিয়েটর রিল ও ভিডিও বানিয়ে উপভোক্তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছেন বলেও অভিযোগ উঠেছে (CM Suvendu Adhikari)। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিলেন, টাকা কবে দেওয়া হবে, সেই সময়সূচি নির্দিষ্ট রয়েছে। পাশাপাশি ভুয়ো তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি (CM Suvendu Adhikari)। এমনকি তিনি ২ জন কন্টেন্ট ক্রিয়েটারের নাম উল্লেখ করে হুঁশিয়ারি দেন, “প্রতিটা ক্রিয়েটরের তথ্য রাখা হচ্ছে যারা ভুল তথ্য ছড়াচ্ছে।”

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

১৭ আগস্ট মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা (CM Suvendu Adhikari)

বৃহস্পতিবার নবান্নে একাধিক ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, চলতি মাসের ১৭ আগস্ট উপভোক্তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পৌঁছে যাবে। এছাড়াও তিনি বলেন, সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহেই নিয়মিতভাবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। সাম্প্রতিক সময়ে টাকা না পাওয়াকে কেন্দ্র করে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, সরকার প্রতিশ্রুতি অনুযায়ী প্রকল্প চালিয়ে যাচ্ছে এবং উপভোক্তাদের চিন্তার কোনও কারণ নেই।

Advertisement
Advertisement

‘ভুয়ো তথ্য ছড়াবেন না’, কন্টেন্ট ক্রিয়েটরদের কড়া বার্তা (CM Suvendu Adhikari)

সোশ্যাল মিডিয়ায় অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিভ্রান্তিকর রিল ও ভিডিও ছড়ানোর অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী সরাসরি কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরের নামও উল্লেখ করেন। তিনি বলেন, “কে কী পোস্ট করছে, সব জানি। আমি সব দেখতে পাই। নূর আলম, মোহতাব-এরা মহিলাদের দিয়ে ভিডিও তৈরি করে পোস্ট করছেন।” এরপর নূর আলমকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, “আমি জানি আপনি বিজেপিকে ভোট দেননি। কোনওদিনও দেবেন না। আর আপনার ভোটের জন্য আমি রাজনীতিও করি না।” মুখ্যমন্ত্রীর অভিযোগ, একটি মহল ইচ্ছাকৃতভাবে সরকারকে বদনাম করতে বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে। সেই প্রসঙ্গেই তিনি আরও বলেন, “এসব করে লাভ নেই। সরকার যে কাজ করছে, তাতে ১০০ বছর বিজেপিই ক্ষমতায় থাকবে।” শেষে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ভুয়ো তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হলে কাউকেই রেয়াত করা হবে না।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/06/suvendu-adhikari-112/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury