Adhir Ranjan Chowdhury
Adhir Ranjan Chowdhury

Adhir Ranjan Chowdhury : রেল কোচ কারখানার দাবিতে রেলমন্ত্রীকে চিঠি অধীরের

Bengal Liberty, ৬ জুন :

দীর্ঘদিনের বঞ্চনা আর বেকারত্বের অন্ধকারে ধুঁকতে থাকা মুর্শিদাবাদ জেলার শিল্পায়নের পালে নতুন করে হাওয়া লাগাতে আসরে নামলেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। রাজ্যের আসন্ন রেল পরিকাঠামো উন্নয়নের আবহে, মুর্শিদাবাদে ‘স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড’ এর সহযোগিতায় একটি পূর্ণাঙ্গ রেলওয়ে কোচ ফ্যাক্টরি স্থাপনের জোরালো দাবি তুলে সরাসরি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিলেন তিনি। অধীরের এই পদক্ষেপ এক কথায় ঝিমিয়ে পড়া শিল্পে প্রাণসঞ্চারের ডাক, তেমনই কেন্দ্র সরকারের কাছে মুর্শিদাবাদের অধিকার ছিনিয়ে আনার এক তীক্ষ্ণ রাজনৈতিক বার্তাও বটে (Adhir Ranjan Chowdhury)।

Ashwini Vaishnaw
Ashwini Vaishnaw

দীর্ঘদিনের বেকারত্বের অন্ধকার (Adhir Ranjan Chowdhury)

গত ৬ই জুন লেখা এই চিঠিতে অধীর চৌধুরী স্পষ্টতই তাঁর পূর্বতন রেল প্রতিমন্ত্রী থাকাকালীন প্রস্তাবিত এই প্রকল্পের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে, ইতিমধ্যেই গত ১২ই মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই একই বিষয়ে চিঠি দিয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। বর্তমানে রেল মন্ত্রক রাজ্যে যে নতুন পরিকাঠামোগত ও উন্নয়নমূলক প্রকল্পগুলি বাস্তবায়ন করতে চলেছে, ঠিক সেই প্রেক্ষাপটেই এই ঝুলে থাকা প্রকল্পটির দ্রুত ঘোষণার জন্য রেলমন্ত্রীর কোর্টে বল ঠেলেছেন এই দাপুটে কংগ্রেস নেতা।

Adhir Ranjan Chowdhury
Adhir Ranjan Chowdhury

চিঠিতে এই মেগা-প্রকল্পের আর্থ-সামাজিক গুরুত্বের কথা তুলে ধরে অধীরবাবু জানিয়েছেন, ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, সীমান্তবর্তী ও জনবহুল জেলা হওয়া সত্ত্বেও মুর্শিদাবাদ শিল্পায়ন এবং কর্মসংস্থানের নিরিখে চরম অবহেলিত। প্রস্তাবিত এই রেল কোচ কারখানা স্থাপিত হলে তা কেবল মুর্শিদাবাদ নয়, পার্শ্ববর্তী জেলাগুলির হাজার হাজার বেকার যুবকের জন্য বিপুল কর্মসংস্থানের দরজা খুলে দেবে। পাশাপাশি, এই কারখানা অনুসারী বা সহযোগী শিল্পের বিকাশ এবং স্থানীয় স্তরে দক্ষতা বৃদ্ধিতে অনুঘটকের কাজ করবে, যা সামগ্রিকভাবে পিছিয়ে পড়া এই অঞ্চলের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করবে বলে তিনি দাবি করেন।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

Smart Electric Meter: সরকারি অফিসে স্মার্ট মিটারের যুগ! প্রি-পেইড বিদ্যুৎ ব্যবস্থায় রাজ্যের নতুন নির্দেশিকা

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury